সর্বশেষ
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি

‘নিঃস্ব’ দাবি করা হাসিনার ব্যাংক ভল্ট থেকে মিলল ৮৩২ ভরি স্বর্ণ

Our Times News

অগ্রণী ব্যাংকে হাসিনার ভল্ট থেকে স্বর্ণ উদ্ধার

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: ক্ষমতায় থাকাকালে বিভিন্ন জনসভায় শেখ হাসিনা বারবার বলতেন, “আমার কোনো চাওয়া-পাওয়া নেই, নিঃস্ব আমি, রিক্ত আমি।” বিদায়ের আগে তিনি ভালোবাসা ছাড়া আর কিছুই রেখে যাচ্ছেন না, এমন দাবি জনগণের সামনে তুলে ধরতেন তিনি। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক উঠে আসছে তার অনিয়ম, দুর্নীতি এবং রাষ্ট্রীয় সম্পদ নিজের দখলে রাখার তথ্য।

জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (CIC) অগ্রণী ব্যাংকের দিলকুশা শাখায় শেখ হাসিনার নামে পরিচালিত দুইটি ভল্ট ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে। আদালতের অনুমতি পাওয়ার পর মঙ্গলবার ভল্ট নম্বর ৭৫১ ও ৭৫৩ খোলা হয়। বর্তমান বাজারদর অনুযায়ী (প্রতি ভরি ২ লাখ টাকা) উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১৬ কোটি ৬৪ লাখ টাকা।

CIC-এর একজন কর্মকর্তা জানান, গত ১৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ভল্ট দুটি আগেই জব্দ করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় আইনগত জটিলতায় এতদিন সেগুলো ভাঙা সম্ভব হয়নি। স্বর্ণ ছাড়াও সেখানে পাওয়া গেছে রাষ্ট্রীয় উপহারসামগ্রী, যেগুলো সরকারি তোশাখানায় জমা দেওয়ার নিয়ম থাকলেও ব্যক্তিগত লকারেই সংরক্ষণ করে রাখা হয়েছিল। এতে আইনের স্পষ্ট লঙ্ঘন হওয়ায় তার বিরুদ্ধে নতুন মামলার প্রস্তুতি চলছে।

এর আগেও চলতি বছরের ১০ সেপ্টেম্বর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকের করপোরেট শাখায় হাসিনার আরেকটি লকার জব্দ করা হয়। সেখানে পাওয়া দুটি ব্যাংক হিসাবে ১২ লাখ টাকার এফডিআর এবং ৪৪ লাখ টাকার জমা শনাক্ত হয়।

এদিকে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে। প্লট জালিয়াতির সেই মামলায় শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত