সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রী মোদি অভিনন্দন জানালেন তারেক রহমানকে
ঢাকা-১২ আসনে জয় পেলেন জামায়াত প্রার্থী সাইফুল আলম
সারাদেশে দোয়া ও মোনাজাতের নির্দেশ তারেক রহমান এর, বিজয় মিছিল নিষেধ
আদালতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৩টি আসনের ফল প্রকাশ স্থগিত রাখছে নির্বাচন কমিশন
দুর্গম পথ পেরিয়ে জয়, প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত আবদুল্লাহ
গণভোটে এগিয়ে ‘হ্যাঁ’, প্রাথমিক ফলে ৭৫.৩৪ শতাংশ ভোট
বগুড়া-৬ আসনে প্রাথমিক ফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান
ঢাকা-৮ আসনে বেসরকারি ফলে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস
নিজ ভোটকেন্দ্রেই পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বিপুল ব্যবধানে এগিয়ে নাছির উদ্দীন, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী শিশির মনির
শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় কুমিল্লা-৪ আসনে হাসনাতের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত
বিপুল ভোটে জয়লাভের আশাবাদ জামায়াতে ইসলামীর
শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে সংসদ নির্বাচন ও গণভোটের গণনা
ভোট নিয়ে বিভ্রান্তি হলে ফল মানা হবে না: তারেক রহমান
সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ জামায়াত আমিরের

দুর্গম পথ পেরিয়ে জয়, প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত আবদুল্লাহ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হিসেবে বিজয় অর্জনের পর প্রথম প্রতিক্রিয়ায় নিজের জয়ের পেছনের লড়াই ও জনসমর্থনের কথা তুলে ধরেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, তাকে পরাজিত করতে পরিকল্পিতভাবে নানা ষড়যন্ত্র করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত জনগণের রায়ই সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজয়োত্তর বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, তার বিরুদ্ধে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একজোট হয়ে কাজ করেছে। উদ্দেশ্য ছিল তাকে নির্বাচনে পরাজিত করা। কিন্তু ভোটের দিন জনগণ ঐক্যবদ্ধভাবে কেন্দ্রে গিয়ে রায় দিয়ে সেই প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর তাকে নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়ে সময় কাটাতে হয়েছে। নানা চাপ ও বাধার মধ্যেও সাধারণ মানুষ দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে তার পাশে দাঁড়িয়েছেন। যারা কখনও সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, সেই তরুণদের বড় একটি অংশও নির্বাচনের সময় স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে আসে।

সমর্থকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছেন। চাকরিজীবীরা ছুটি নিয়ে কাজ করেছেন। এমনকি প্রবাসে থাকা রেমিট্যান্স যোদ্ধারাও দেশে ফিরে এসে প্রচারে যুক্ত হয়েছেন। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা বন্ধ রেখে নির্বাচনী কাজে সময় দিয়েছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারবাসী প্রমাণ করে দিয়েছে ক্ষমতার প্রকৃত মালিক জনগণ। কোনো ব্যক্তি বা দলের হাতে নয়, ভোটের মাধ্যমেই জনগণ তাদের ক্ষমতা প্রয়োগ করেছে এবং সব ষড়যন্ত্রের জবাব দিয়েছে।

বিজয়ের পর দেবিদ্বারজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করা হয় এবং একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৩
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৩
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত