সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

জামায়াতের সঙ্গে এনসিপির জোট টিকবে না যে কারণে স্পষ্ট জানালেন নাহিদ ইসলাম

Our Times News

জামায়াত এনসিপি জোট নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: নারী অধিকার ও সংখ্যালঘুদের বিষয়ে কোনো ধরনের আপস হলে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে গড়ে ওঠা জোট টিকবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জামায়াত নেতৃত্বাধীন জোটের অন্যতম প্রার্থী নাহিদ ইসলাম।

ভারতের সংবাদমাধ্যম দ্য উইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সম্প্রতি ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে নাহিদ ইসলামকে প্রশ্ন করা হয়, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চরম ডানপন্থী আদর্শের অভিযোগ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কীভাবে মোকাবিলা করা হবে। জবাবে তিনি বলেন, বর্তমান জোট এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

নির্বাচনী সহযোগিতা এবং নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা চলমান রয়েছে। প্রয়োজন হলে এসব বিষয় ইশতেহারে প্রতিফলিত হবে। আপাতত দলগুলোর আলাদা ইশতেহার রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, জামায়াত তাদের পূর্ববর্তী অবস্থান থেকে কিছুটা সরে এসেছে এবং জানিয়েছে যে তারা পুরোনো মূল আদর্শের ভিত্তিতে সরকার গঠন করতে চায় না। দলটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং জাতীয় সরকার গঠনের কথাও বলছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, নারী অধিকার ও সংখ্যালঘুদের বিষয়ে এনসিপির মৌলিক অবস্থান থেকে যদি সরে আসতে হয়, তাহলে সেই জোট টিকবে না।

এনসিপির আহ্বায়ক জানান, জোটের অংশ হিসেবে তারা ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন দল হওয়ায় আসন জয়ের সংখ্যা সম্পর্কে নিশ্চিত কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, এনসিপি ও জোট সম্মিলিতভাবে ভালো ফল করবে এবং নির্বাচন প্রতিযোগিতামূলক হবে।

জোটটি কেবল নির্বাচনী নাকি আদর্শিক ভিত্তিও রয়েছে—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এই জোট মূলত নির্বাচনী সমন্বয়ের জন্য গঠিত। তবে কিছু সাধারণ এজেন্ডা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো জুলাই বিপ্লব-পরবর্তী সংস্কার কার্যক্রম। এ লক্ষ্যে একটি ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে এবং একটি গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে জোট।

তিনি আরও বলেন, সরকার গঠন করতে পারলে যৌথভাবে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। দুর্নীতিবিরোধী কার্যক্রম, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষা—বিশেষ করে প্রতিবেশী দেশের আধিপত্যের বিরোধিতা—জোটের গুরুত্বপূর্ণ এজেন্ডার অংশ।

ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, এনসিপি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও কার্যকর সম্পর্ক চায়। তবে সীমান্ত হত্যা, পানি বণ্টন বিরোধ এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে ভারতের বাংলাদেশ নীতি পরিবর্তন করা জরুরি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন চাওয়া এনসিপির নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ দাবি হবে। ভারত যদি শেখ হাসিনা এবং যাদের বিরুদ্ধে রায় হয়েছে তাদের ফেরত দেয়, তাহলে সুসম্পর্ক সম্ভব। অন্যথায় দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত