
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।






























