সর্বশেষ
দেশে আবারও বেড়েছে সোনার দাম
নেকাবধারী নারীদের ভোটার পরিচয় যাচাইয়ে মুখ দেখানো বাধ্যতামূলক
মির্জা আব্বাস সন্ত্রাস ও চাঁদাবাজদের গডফাদার: নাসির উদ্দিন পাটওয়ারী
নির্বাচনের দিনে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে নাহিদ ইসলামের আহ্বান
নির্বাচনের আগে সাংবাদিকদের সতর্ক করলেন সারজিস আলম: নিরপেক্ষ থাকার আহ্বান
নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখুন, বিএনপি প্রার্থীর বক্তব্যে ইসি সতর্কবার্তা
শেষ মিছিলে ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দিলেন রুমিন ফারহানা
তুচ্ছ বিরোধে নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
৫ আগস্টের ঘটনার পরও পুলিশের শিক্ষা হয়নি: শিশির মনির
নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, যেসব যান চলবে
নারী শিক্ষা বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত সম্প্রসারণ হবে: জোবাইদা রহমান
গণঅভ্যুত্থান না হলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত: লুৎফুজ্জামান বাবর
দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান
তিন বোনকে বিয়ে করে বাবা! একসাথে তিন কিশোরীর আ’ত্মহত্যা নিয়ে ভ’য়ংকর লোমহর্ষক রহস্য ফাঁস হতে যাচ্ছে
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু শুরু করল সৌদি আরব

তুচ্ছ বিরোধে নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর রায়পুরা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম সরকার চরমধুয়া গ্রামের হাজি মঙ্গল মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী মমতাজ বেগম স্থানীয় চরমধুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

পরিবারের সদস্যদের দাবি, স্থানীয় কয়েকজনের সঙ্গে সামান্য বিষয় নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের ভাই মোস্তাকিম জানান, রিফাত ও নয়ন নামের কয়েকজনের সঙ্গে রফিকুলের পূর্ববিরোধ ছিল। সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরা এলাকায় পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন দিক থেকে রফিকুলকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর চন্দ্র ঘোষ জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক ও স্থানীয় বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৯
সূর্যোদয়ভোর ৬:৩৫
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৫:৫০
এশা রাত ৭:০৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৯
সূর্যোদয়ভোর ৬:৩৫
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৫:৫০
এশা রাত ৭:০৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত