সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান, মুহূর্তেই উত্তেজনা ছড়াল

Our Times News

নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিলে উত্তেজনার মুহূর্তের দৃশ্য

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালীন হঠাৎ এক যুবক উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিলে মিছিলে থাকা অংশগ্রহণকারীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। অনেকে ওই যুবককে ধরার চেষ্টা করলেও তিনি দ্রুত পাশের গলিপথে ঢুকে পালিয়ে যান।

এনসিপি নেতা শওকত আলী জানান, মিশনপাড়া এলাকায় মিছিলের পেছনে থাকা এক যুবক চিৎকার করে বলেছিল, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর।’ আমরা তাকে ধরতে চেয়েছিলাম, কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।

এ সময় মশাল মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ও সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিব প্রমুখ।

ঘটনার পর স্থানীয় পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত