সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: নাসীরুদ্দীন পাটওয়ারী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন ঢাকা–৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

ভোটের আগমুহূর্তে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি একটি নতুন বাংলাদেশের প্রত্যয়ে দেশবাসীর দোয়া কামনা করেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের শুরুতে পবিত্র কোরআনের সুরা ইখলাস ও দুরুদ শরিফ পাঠ করা হয়। পরে দেশের শান্তি, কল্যাণ ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে থাকবে ক্ষমা, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতা। তিনি বলেন, অতীতে যারা আমাকে ও আমার সহযোদ্ধাদের কষ্ট দিয়েছেন, তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা কারও প্রতিপক্ষ নই। আমরা চাই সব রাজনৈতিক শক্তি ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কাজে এগিয়ে যেতে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী রাজনীতির গুরুত্ব তুলে ধরে বিভাজনের রাজনীতির সমালোচনা করেন।

তার ভাষায়, বিভক্ত রাজনীতি নয়, ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। নির্বাচনে জয়ী হলে ঢাকা–৮ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ সময় তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক এবং নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে সংক্ষেপে মতামত তুলে ধরেন। কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি হলেও ভোটের দিন পর্যন্ত জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত