সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

মুশফিকময় টেস্টে’ জিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিমের শততম টেস্ট স্মরণীয় করে রাখল বাংলাদেশ দল। আয়ারল্যান্ডকে ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো নাজমুল হোসেন শান্তর দল।

আইরিশদের ৫০৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়া বাংলাদেশ গতকালই ১৭৬ রানে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচকে নিজেদের দিকেই টেনে নেয়। তাই আজ পঞ্চম দিন সকালে মাঠে নামার পর জয়ের অপেক্ষাটা ছিল শুধুই সময়ের।

দিনের শুরুতেই তাইজুল ইসলাম হয়ে যান দেশের প্রথম বোলার, যার ঝুলিতে রয়েছে ২৫০ টেস্ট উইকেট। তবে এরপরেই পাল্টা লড়াই করে আইরিশরা। দুটি লম্বা জুটিতে যথাক্রমে ৪৮ এবং ৫৪ রানের পার্টনারশিপ গড়ে প্রতিরোধ গড়ে তুলেন সফরকারীরা। দুই জুটিতেই সামনে থেকে নেতৃত্ব দেন কার্টিস ক্যামফার। ২৫৯ বল মোকাবিলা করে তার ৭১ রানের ম্যারাথন ইনিংস বাংলাদেশের জন্য একসময় উদ্বেগ তৈরি করেছিল।

কিন্তু হঠাৎই ম্যাচের রূপ পাল্টে যায় এক ওভারে। হাসান মুরাদের বলে হোয়ি ৩৭ রান করে আউট হলে ভেঙে পড়ে আইরিশদের প্রতিরোধ। শেষ পর্যন্ত প্রথম বলেই ম্যাথিউ হামফ্রিসকে বোল্ড করে ম্যাচ নিশ্চিত করেন মুরাদ। তাইজুল ও মুরাদ দুজনই নেন ৪টি করে উইকেট।

তার আগে প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ৪৭৮ রান। জবাবে আয়ারল্যান্ড থামে ২৬৫ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৯৭ রান— যেখানে অর্ধশতক আসে মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক এবং মুশফিকের ব্যাটে। ৫০৮ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

শেষ ইনিংসে প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ২৯১ রানে থামে আয়ারল্যান্ড। ফলে ম্যাচ জিতে বাংলাদেশ ২১৭ রানের বড় ব্যবধানে। আর সিরিজও নিশ্চিত করে ২-০ তে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত