সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নতুন প্রধানমন্ত্রী উঠতে পারেন সরকারি বাসভবন যমুনায়

Our Times News

সরকারি অতিথি ভবন যমুনা, সম্ভাব্য প্রধানমন্ত্রীর বাসভবন

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আগামীকাল মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে নতুন সরকার। শপথের পর নিয়মানুযায়ী সরকারি বাসভবন বরাদ্দ পাবেন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। ২০২৪ সালের ৫ আগস্টের পর গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করায় এবার নতুন প্রধানমন্ত্রীর আবাস হিসেবে সরকারি অতিথি ভবন যমুনা ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত অবস্থায় আছে। বর্তমানে সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অবস্থান করছেন। নতুন সরকার শপথ নেওয়ার পর তিনি বাসভবন ছাড়লে যমুনাকে প্রধানমন্ত্রীর আবাস হিসেবে প্রস্তুতের কাজ শুরু করা হবে।

সূত্র অনুযায়ী, রাজধানীর বেইলী রোড, মিন্টো রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় নতুন মন্ত্রিপরিষদের জন্য ৪০টি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। কয়েকটি বাসভবনে হাইজেনিক ওয়াশ, বাথরুম ফিটিংসসহ প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে।

এর আগে গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রীর নতুন আবাস নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়। কমিটি শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংলগ্ন কয়েকটি ভবন বিবেচনায় নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে তাৎক্ষণিক ব্যবহারের উপযোগী একমাত্র বাসভবন যমুনা। প্রধানমন্ত্রী চাইলে নিজ বাসভবনে থাকতে পারেন বা নতুন আবাস নির্মাণের নির্দেশনাও দিতে পারেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে আগেই প্রস্তুতি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে অতিরিক্ত কয়েকটি গাড়িও প্রস্তুত রাখা হয়, যাতে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক বিকল্প দেওয়া যায়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, মন্ত্রিসভার সদস্যসংখ্যা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। সরকার গঠনের পর চাহিদা অনুযায়ী গাড়ি বরাদ্দ দেওয়া হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২১২ আসনে জয় পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত