সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশে ফিরতে চাই, আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের

Our Times News

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ভারতের কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও গভীর অনিশ্চয়তার কথা বলেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কলকাতার নিউ টাউনে একটি ফ্ল্যাটে অবস্থান করছেন কাদের। সেখানে তিনি ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপে ক্ষোভ ও হতাশার সুরে বলেন, ভারতের কিংবা যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর ওপর ভরসা করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরতে পারবে-এমন কোনো বাস্তব সম্ভাবনা তিনি দেখছেন না।

ওবায়দুল কাদেরের মতে, আন্তর্জাতিক রাজনীতির বড় পরিসরে এখন আওয়ামী লীগ কোনো গুরুত্ব বহন করে না। ইউরোপ ও আমেরিকা এখন নিজেদের বড় স্বার্থ ও সংকট নিয়ে ব্যস্ত। বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় ফেরানো তাদের কাছে অগ্রাধিকার নয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনার একক নেতৃত্ব ও শক্তির ওপর নির্ভর করেই আওয়ামী লীগের রাজনীতি চলছিল। দলের অন্য নেতারা নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন না করায় আজ এই সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে দ্রুত ঘুরে দাঁড়ানো কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র জানায়, গত ২৩ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সরাসরি উপস্থিতি বা অন্তত একটি ভিডিও বার্তার প্রত্যাশায় দলের নেতাকর্মীরা আশাবাদী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত একটি অডিও বার্তা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এতে দলের মধ্যে হতাশা আরও বেড়েছে।
বর্তমান পরিস্থিতিতে ওবায়দুল কাদের কলকাতায় আর থাকতে আগ্রহী নন বলে জানা গেছে। তিনি বাংলাদেশে ফিরতে চান, তবে নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তাৎক্ষণিকভাবে ফেরার কোনো পথ দেখছেন না।

এদিকে নির্বাসিত আওয়ামী লীগের অনেক নেতাই ভারত ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের চিন্তাভাবনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তারা বুঝতে পারছেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের প্রভাব এখন তলানিতে এবং আন্তর্জাতিক পরিসরেও দলটি গুরুত্ব হারিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত