সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ওমানে সড়ক দুর্ঘটনায় আপন ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, মৃত্যুই আমাদের চূড়ান্ত গন্তব্য” অতএব সৃষ্টিকর্তার ভয়ে পকম্পিত হোন

Our Times News

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চার ভাইয়ের ছবিঃ

আওয়ার টাইমস নিউজ।
স্পেশাল নিউজ করেসপন্ডেন্ট হুসাইন আল আজাদ ইবনে নোয়াব।

জীবনের সমস্ত ব্যস্ততা, স্বপ্ন, উপার্জন আর ভবিষ্যতের পরিকল্পনার মাঝেও মানুষ বারবার ভুলে যায় একটি চিরন্তন সত্য-মৃত্যু। ওমানে ঘটে যাওয়া হৃদয়বিদারক এই দুর্ঘটনা যেন আবারও সেই নির্মম বাস্তবতাই চোখের সামনে তুলে ধরলো।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার ভাই একসঙ্গে প্রাণ হারিয়েছেন ওমানের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। নিহতরা হলেন মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন তারা। বহুদিন পর পরিবারের সবার সঙ্গে দেখা করতে আগামী ১৫ মে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন চার ভাই। স্বজনদের জন্য কেনাকাটা শেষ করে ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
জানা গেছে, তাদের বহনকারী গাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে প্রাণ হারান চার ভাই।
যে পরিবার কয়েকদিন পর সন্তানদের বরণ করার অপেক্ষায় ছিল, সেই পরিবারে এখন শুধুই আহাজারি আর কান্নার মাতম।

পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়-স্বজনদের বুকফাটা কান্না যেন সবাইকে নীরবে মনে করিয়ে দিচ্ছে-মানুষ যত পরিকল্পনাই করুক না কেন, মৃত্যুর সামনে সবকিছুই অসহায়।
এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের সবার জন্য গভীর শিক্ষা। মানুষ দুনিয়ার মোহ, সম্পদ আর ব্যস্ততায় ডুবে থেকে সৃষ্টিকর্তাকে ভুলে যায়। অথচ মৃত্যু যে কতটা নিকটে, তা কেউ জানে না।

আজ যারা গুনাহ, অবহেলা আর দুনিয়ার মোহে ডুবে আছেন, তাদের জন্যও এই ঘটনা এক কঠিন সতর্কবার্তা। কারণ মৃত্যু কখন, কোথায়, কীভাবে এসে মানুষকে থামিয়ে দেবে, তা কারও জানা নেই।

অতএব এখনও সময় আছে। সৃষ্টিকর্তার দিকে ফিরে আসুন। নিজের জীবনকে শুধরে নিন। কারণ মৃত্যুই আমাদের চূড়ান্ত গন্তব্য।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত