আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ও সোশ্যাল মিডিয়া ডেস্ক: ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন এবং এ সংক্রান্ত অডিও প্রচারের প্রেক্ষাপটে তাকে ফেসবুক লাইভে এসে নিজের জীবিত ও সুস্থ থাকার প্রমাণ দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) নিজের ফেসবুক পেজে ‘দ্যা ডিসেন্ট’-এর একটি ফ্যাক্টচেক প্রতিবেদন শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে নানা আলোচনা চলছে। এর মধ্যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে তার সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিও প্রচার করা হয়। তবে রাশেদ খাঁনের দাবি, প্রচারিত ওই অডিওটি এক বছর আগের।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, যেহেতু এক বছর আগের অডিও ব্যবহার করা হয়েছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে না; এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা।

