সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত ও এনসিপির নেতৃত্বে বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: চরম হুঁশিয়ারি দিয়ে চ্যালেঞ্জ রাশেদ খানের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে আর কখনোই কোনো গণঅভ্যুত্থান বা সরকারবিরোধী আন্দোলন সফল হবে না বলে উন্মুক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান। একই সাথে সরকারের ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা ভাবলে যেকোনো বিরোধী শক্তিকে চরম ভুল মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন।

নিজ জন্মস্থান ঝিনাইদহে দুদিনের সরকারি সফরে এসে রাশেদ খান স্পষ্ট ভাষায় বলেন, “আমরা দেশে সহনশীলতা ও ধৈর্যের রাজনীতি বজায় রাখছি। তবে সরকারের এই আন্তরিকতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে। কেবল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগই নয়, বর্তমানের বিরোধী দলগুলোও যদি মনে করে সরকারপ্রধানের মিষ্টি কথা শুনছি আর প্রতিদিন গণঅভ্যুত্থানের হুমকি দিলেও কিছু হচ্ছে না, তবে তারা বিরাট ভুলের স্বর্গে বাস করছে।

জামায়াত ও এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও চরম হুঁশিয়ারির সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, “ঐতিহাসিকভাবে জামায়াতের নেতৃত্বে বাংলাদেশে কি কখনো কোনো আন্দোলন সফল হয়েছে? জামায়াত কখনোই এদেশে কোনো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারবে না। আমি স্পষ্ট করে বলছি, জামায়াত ও এনসিপির নেতৃত্বে বাংলাদেশে আর কোনো দিন গণঅভ্যুত্থান সম্ভব নয়। বরং তাদের এসব ফাঁপা আন্দোলন ও হুমকি-ধামকি দেখে দেশের মানুষ এখন হাসাহাসি করছে।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের রাজপথের তোড়ে বাংলাদেশে আওয়ামী লীগের পতন ঘটে গেছে এবং দিল্লির মাটিতে তাদের চিরতরে কবর রচিত হয়েছে। বাংলাদেশে রাজপথের রাজনীতিতে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে বলে আমি অন্তত বিশ্বাস করি না।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত