
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের অংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার শেষ নির্বাচনী মিছিলে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার বিভিন্ন সড়কে আয়োজিত মিছিল চলাকালে তিনি পথচারী ও ভোটারদের সঙ্গে এভাবে শুভেচ্ছা বিনিময় করেন।
মিছিলটি বিকেল ৫টায় কুট্টাপাড়া এলাকা থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজারের বেশি মানুষ অংশ নেন। মিছিল ঘিরে কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। রুমিন ফারহানা হাত নেড়ে ও উড়ন্ত চুমুর মাধ্যমে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নির্বাচনী বিধি অনুযায়ী, প্রচার-প্রচারণা শেষ হওয়ার আগে এটি তার শেষ গণমিছিল ছিল।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন-প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কার করেছে।



























