সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাকরির প্রলোভনে রাশিয়া গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা: এপির অনুসন্ধান

Our Times News

চাকরির প্রলোভনে রাশিয়া গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া বাংলাদেশি যুবকরা

আওয়ার টাইমস নিউজ।

প্রবাস ডেস্ক: পরিচ্ছন্নতাকর্মী কিংবা ইলেকট্রিশিয়ানের মতো সাধারণ চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে বাংলাদেশি যুবকদের জোরপূর্বক ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে পাঠানো হচ্ছে—এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানে।

এপির প্রতিবেদনে বলা হয়, লক্ষ্মীপুরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার তরুণদের উচ্চ বেতনের কাজের আশ্বাস দিয়ে দালালচক্র রাশিয়ায় পাঠাচ্ছে। সেখানে পৌঁছানোর কয়েক সপ্তাহের মধ্যেই তাদের সামরিক চুক্তিতে বাধ্য করা হচ্ছে এবং অস্ত্র তুলে দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, মস্কো পৌঁছানোর পর রুশ ভাষায় লেখা একাধিক কাগজে স্বাক্ষর করানো হয়, যেগুলো যে সেনাবাহিনীতে যোগদানের চুক্তি—তা তারা তখন বুঝতেই পারেননি। লক্ষ্মীপুরের বাসিন্দা মাকসুদুর রহমান জানান, কাজ করতে অস্বীকৃতি জানালে এক রুশ কর্মকর্তা অনুবাদ অ্যাপের মাধ্যমে তাকে বলেন, দালালের কাছ থেকে তাদের ‘কিনে নেওয়া’ হয়েছে।

এরপর শুরু হয় কঠোর সামরিক প্রশিক্ষণ। ড্রোন পরিচালনা, অস্ত্র চালনা ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়। কেউ আদেশ অমান্য করলে নেমে আসে শারীরিক নির্যাতন, কারাদণ্ড কিংবা মৃত্যুর হুমকি।

যুদ্ধক্ষেত্রে এসব বাংলাদেশি শ্রমিককে মূলত সম্মুখ সারিতে ব্যবহার করা হচ্ছে। মালামাল বহন, আহত সেনা উদ্ধার এবং নিহতদের মরদেহ সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ কাজে তাদের নিয়োজিত করা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ভাষা না বোঝার কারণে সামান্য ভুলেই অনেক সময় রুশ কর্মকর্তাদের হাতে মারধরের শিকার হতে হচ্ছে।

আরেক ভুক্তভোগী মোহন মিয়াজি জানান, আদেশ অমান্য করলেই শারীরিক নির্যাতন চলত। মাকসুদুর রহমান সাত মাস যুদ্ধক্ষেত্রে থাকার পর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে পালিয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরতে সক্ষম হন তিনি।
ঠিক কতজন বাংলাদেশি বর্তমানে রুশ বাহিনীর হয়ে যুদ্ধে যুক্ত আছেন, তা নিশ্চিত নয়। তবে ভুক্তভোগীদের ধারণা, এই সংখ্যা শতাধিক হতে পারে। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অন্তত ১০ জন নিখোঁজ এবং প্রায় ৪০ জন বাংলাদেশির প্রাণহানির আশঙ্কার কথা জানানো হয়েছে।

দালালচক্রের প্রতারণার শিকার এসব পরিবারের সদস্যরা এখনো প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৯
সূর্যোদয়ভোর ৬:০৬
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৪
মাগরিবসন্ধ্যা ৫:১৮
এশা রাত ৬:৩৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৯
সূর্যোদয়ভোর ৬:০৬
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৪
মাগরিবসন্ধ্যা ৫:১৮
এশা রাত ৬:৩৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত