সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আবারও সোনার বাজারে বিশাল পতন, টানা দুই দফায় ভরি প্রতি কমেছে ৩০ হাজারের বেশি

Our Times News

সোনার বার বা জুয়েলারি দোকানে সোনা বিক্রি হচ্ছে

আওয়ার টাইমস নিউজ।

বছরের শুরু থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকা সোনার দাম হঠাৎ আবার বড় ধরনের পতনের মুখে পড়েছে। দেশের সোনার বাজারে টানা দুই দফায় ভরিপ্রতি দাম কমার ফলে প্রতি ভরির দাম ৩০ হাজার টাকারও বেশি হ্রাস পেয়েছে।

গতকাল, শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে প্রতি ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমানোর ঘোষণা দেয়। এরপর শনিবার (৩১ জানুয়ারি) আরও ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত পতনের ঘোষণা আসে। এতে করে মাত্র দুই ধাক্কায় দেশের বাজারে সোনার ভরিপ্রতি দাম কমেছে ৩০ হাজারের বেশি।

বাজুসের নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সর্বোচ্চ মানের সোনার ভরি প্রতি দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেটের ভরি প্রতি দাম দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের জন্য ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি প্রতি দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামে ও পতন ঘটেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৯৪৯ টাকা, আর সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৪ হাজার ৪৩২ টাকায়।

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সোনার দরপতনের প্রভাব স্থানীয় বাজারে দাম কমার মূল কারণ। বিশ্বের নির্ভরযোগ্য সোনার বাজারের ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, শনিবার সকালে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৪ হাজার ৮৯০ ডলার, যা বৃহস্পতিবারের ৫ হাজার ৫৫০ ডলারের চেয়ে কম।

বাজুস জানিয়েছে, নতুন দাম শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম বজায় থাকবে। বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি আলাদাভাবে যোগ হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত