আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্কঃ আগামীকাল মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হলেও শিরোপার মঞ্চে নেই স্বাগতিক বাংলাদেশ। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে ঘুরেফিরে বারবার এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। ভারত ও পাকিস্তানের কোচকে মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ দল নিয়ে একাধিক প্রশ্নের।
গ্রুপ পর্বে আলাদা গ্রুপে থাকা এবং সেমিফাইনালে মুখোমুখি না হলেও ভারত দলের কোচ নওশাদ মুসা বাংলাদেশের বিদায় নিয়ে বলেন, ফুটবল ম্যাচে পুরো সময় মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, বাংলাদেশ দল ম্যাচ চলাকালীন মনোযোগ হারিয়ে ফেলেছিল এবং সে কারণেই শেষ পর্যন্ত গোল হজম করতে হয়েছে। ফুটবলে ছোট ভুলের বড় মাশুলের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, এই পর্যায়ে খেলতে হলে কোনোভাবেই মনোযোগ হারানো যাবে না।
এদিকে পাকিস্তান কোচের সুনির্দিষ্ট কৌশলগত পরিকল্পনার কাছে বাংলাদেশ হেরেছে বলে মনে করছেন ফুটবলসংশ্লিষ্টরা। পাকিস্তান কোচ সোলানো সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের সব সময় পরিকল্পনা থাকে। আমরা জানতাম বাংলাদেশের শক্তির জায়গাগুলো কোথায় এবং তাদের দলে অসাধারণ কিছু ব্যক্তিগত প্রতিভা রয়েছে। আমরা খুব ভালোভাবে তাদের সামলেছি, তাদের বল নিয়ে খেলার বা জায়গা তৈরি করার সুযোগ দিইনি।”
অন্যদিকে বাংলাদেশের কোচ থমাস ডুলির কৌশলগত সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠলেও প্রতিপক্ষ কোচ সোলানো বলেন, “প্রত্যেক কোচেরই নিজস্ব পরিকল্পনা থাকে। কে ভালো বা খারাপ, সেটি আমি বলতে চাই না। ফুটবলে আমরা সব কোচকেই সম্মান করি।”
এদের ভারতীয় কোচের বক্তব্যের সাথে একমত পোষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোচ থমাস ডুলির পরিকল্পনাহীন ফুটবলের কারণে সমালোচনার ঝড় উঠেছে, থমাস ডুলির পরিকল্পনাহীন দায়িত্বজ্ঞানহীন ফুটবল কোচিং এর কারনে তার বিদায় চাইছে অধিকাংশ ফুটবল প্রেমিরা

