সর্বশেষ
হবিগঞ্জ-৪: ফ্রিতে ওয়াজের পরও ভোটে ব্যর্থ তাহেরী
ভারতের প্রধানমন্ত্রী মোদি অভিনন্দন জানালেন তারেক রহমানকে
ঢাকা-১২ আসনে জয় পেলেন জামায়াত প্রার্থী সাইফুল আলম
সারাদেশে দোয়া ও মোনাজাতের নির্দেশ তারেক রহমান এর, বিজয় মিছিল নিষেধ
আদালতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৩টি আসনের ফল প্রকাশ স্থগিত রাখছে নির্বাচন কমিশন
দুর্গম পথ পেরিয়ে জয়, প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত আবদুল্লাহ
গণভোটে এগিয়ে ‘হ্যাঁ’, প্রাথমিক ফলে ৭৫.৩৪ শতাংশ ভোট
বগুড়া-৬ আসনে প্রাথমিক ফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান
ঢাকা-৮ আসনে বেসরকারি ফলে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস
নিজ ভোটকেন্দ্রেই পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বিপুল ব্যবধানে এগিয়ে নাছির উদ্দীন, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী শিশির মনির
শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় কুমিল্লা-৪ আসনে হাসনাতের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত
বিপুল ভোটে জয়লাভের আশাবাদ জামায়াতে ইসলামীর
শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে সংসদ নির্বাচন ও গণভোটের গণনা
ভোট নিয়ে বিভ্রান্তি হলে ফল মানা হবে না: তারেক রহমান

সারাদেশে দোয়া ও মোনাজাতের নির্দেশ তারেক রহমান এর, বিজয় মিছিল নিষেধ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল, সভা বা শোভাযাত্রা না করার নির্দেশও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর সই করা ওই বিবৃতিতে বলা হয়, নির্বাচনের ফলাফল ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দলের সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ, সংযত ও শৃঙ্খলাবদ্ধ অবস্থান বজায় রাখতে হবে। কোনো ধরনের বিজয়োৎসব বা জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৩
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৩
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত