সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বর্তমান জাতীয় সংসদ সাধারণ কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় গড়ে ওঠেনি; বরং জনগণের ত্যাগ, সংগ্রাম এবং আত্মদানের ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পুরো জাতি হতাশ হবে।

বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দেশের মানুষ বর্তমান সংসদের প্রতি অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। ছাত্র-জনতার আন্দোলন, ত্যাগ ও দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় গড়ে ওঠা এই সংসদের কাছে জনগণের প্রত্যাশাও অনেক বেশি। তাই সংসদের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জনগণ ও সংসদের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুসংহত করতে সহায়তা করে।

দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রগতির প্রসঙ্গ উল্লেখ করে স্পিকার বলেন, জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সংসদকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

তিনি আরও বলেন, বিরোধী দলের দায়িত্ব হলো সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করা, আর সরকারি দলের দায়িত্ব দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা। পারস্পরিক সহযোগিতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই একটি শক্তিশালী সংসদ গড়ে তোলা সম্ভব।

মতবিনিময় সভায় বিপিজেএর নেতৃবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত