সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নয় বলে কঠোর হুঁশিয়ারি দিলেন র‍্যাবের ডিজি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার নৃশংস ঘটনায় অপরাধীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

শনিবার (১২ জুলাই) দুপুরে কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে তিনি বলেন, ‘অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালী হোক, আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। কোনো দলীয় বা সামাজিক পরিচয়ে তাকে রক্ষা করা যাবে না। আমরা কঠোর ব্যবস্থা নেব।’

র‍্যাব ডিজি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব, বাকি তিনজনকে পুলিশ।

তিনি মব ভায়োলেন্সে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মিটফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তে ডিএমপিকে সহায়তা করছে র‍্যাব। জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ দমনে র‍্যাব সর্বাত্মকভাবে মাঠে আছে।’

তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব।

প্রসঙ্গত, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে তিন নম্বর গেটসংলগ্ন এলাকায় ব্যবসায়ী সোহাগকে চাঁদার দাবিতে পাথর মেরে ও কুপিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবার ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭
সূর্যোদয়ভোর ৫:৫২
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:০৯
মাগরিবসন্ধ্যা ৫:৪১
এশা রাত ৬:৫৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭
সূর্যোদয়ভোর ৫:৫২
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:০৯
মাগরিবসন্ধ্যা ৫:৪১
এশা রাত ৬:৫৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত