
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশজুড়ে ১৯ লাখের বেশি শিক্ষার্থী ও তাদের পরিবার আজ অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ দুপুর ২টায়।
চলতি বছর করোনা-পরবর্তী সময়ের মতো কোনো বড় আনুষ্ঠানিকতা ছাড়া অনাড়ম্বরভাবে ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।
ওয়েবসাইট:
শিক্ষার্থীরা অনলাইনে www.educationboardresults.gov.bd এই সরকারি সাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে সরাসরি ফলাফল দেখতে পারবে।
মোবাইল এসএমএস:
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
SSC (বোর্ডের প্রথম তিন অক্ষর) (রোল নম্বর) 2025
এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
যেমন— SSC Dha 123456 2025
দাখিল পরীক্ষার্থীদের জন্য:
দাখিল শিক্ষার্থীরা www.bmeb.gov.bd ওয়েবসাইটে ‘অনলাইন সেবা-১’ কর্নারে গিয়ে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারবে।
এসএমএসে টাইপ করতে হবে:
Dakhil MAD (রোল নম্বর) 2025
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
যেমন— Dakhil MAD 123456 2025
প্রতিষ্ঠানভিত্তিক ফল:
প্রতিষ্ঠানপ্রধানরা https://eboardresults.com/v2/home সাইটে ‘ইআইআইএন’ নম্বর ব্যবহার করে ‘Institution Result’ অপশন থেকে সকল শিক্ষার্থীর ফল একসাথে ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।
আজকের দিনটি বাংলাদেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের স্বপ্নের ফসল। Our Times News পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার ফলাফল আপনার জীবনের একটি ধাপ—সাফল্যের আরও বহু সিঁড়ি অপেক্ষা করছে আপনার জন্য।





























