সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

আল-আকসা আবারও ইসরায়েলি হামলায় ক্ষতবিক্ষত: শত শত অবৈধ বসতি স্থাপনকারীর জোরপূর্বক প্রবেশে উত্তপ্ত জেরুজালেম!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও দেখা গেলো এক করুণ চিত্র—শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী জোরপূর্বক প্রবেশ করেছে ঐতিহাসিক এই মসজিদে। ফিলিস্তিনের একটি সংস্থার বরাতে সোমবার (২ জুন) আনাদোলু এজেন্সি এমনই এক গভীর উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।

জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্ট বিভাগ জানায়, ইসরায়েলি বাহিনীর কড়া নিরাপত্তায় ৫০০ জনেরও বেশি বসতি স্থাপনকারী দলে দলে আল-আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইহুদি ধর্মাবলম্বীদের ‘শাভুত’ নামক ধর্মীয় উৎসব উপলক্ষে এসব ব্যক্তিরা আল-আকসার গেটে এসে তালমুদভিত্তিক আচার পালন করে, যা মুসলিম ধর্মাবলম্বীদের জন্য মারাত্মক উস্কানিমূলক বলে বিবেচিত।

২০০৩ সাল থেকে ইসরায়েল সরকার শুক্রবার ও শনিবার বাদে প্রায় প্রতিদিনই আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারীদের প্রবেশের অনুমতি দিয়ে আসছে। এতে মুসলিমদের পবিত্র ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত হানছে এই রাষ্ট্রটি, যার কারণে উত্তেজনা যেন কমছেই না।

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত আল-আকসা মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই চলেছে দখলদারিত্বের রাজনীতি। যদিও ইহুদিরা এটিকে ‘টেম্পল মাউন্ট’ নামে ডাকে এবং দাবি করে—এটি ছিল তাদের প্রাচীন দুটি মন্দিরের স্থান।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল, যেখানে আল-আকসা অবস্থিত। ১৯৮০ সালে তারা সম্পূর্ণ শহরটিকে নিজেদের অংশ ঘোষণা করে নেয়। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এমন উস্কানিমূলক পদক্ষেপ ফিলিস্তিনিদের ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করছে, যা গোটা অঞ্চলের শান্তির জন্য হুমকিস্বরূপ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত