সর্বশেষ
পারিবারিক কলহের জের: তুরাগে বাবার হাতে ৭ মাসের কন্যাসন্তান খুন
আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব’: কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম
ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ঠেকাতে অর্থ দিচ্ছে ইসরায়েল, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের অভিযোগ
দীর্ঘ ৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ/ত্যাকারী মোজাফফর আটক
মহান আল্লাহই একমাত্র আমার সৃষ্টিকর্তা, এজন্যেই আমি স্বেচ্ছায় ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহঃ ফ্রান্স তারকা কিমপেম্বে
আর্জিন্টিনার জয় থামানোর জন্য পানির বোতলে রহস্যময় চিঠি পাঠালো ব্রিটিশরা! যা দেখে রিতিমত খুন মেসি বাহিনীরা
এইচএসসি আন্দোলনে অংশগ্রহণকারীদের অনেকেই ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী
গ্রিন কার্ড আবেদনে ১ লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমে গোল করার পরও যে ভয়ংকর ভুলের কারনে ম্যাচ হার, জানালেন ব্রিটিশ কোচ টমাস টুখেল
রাতভর ইরানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা, তেহরানজুড়ে সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
অ-মানুষ এলিয়েন মেসির অবিশ্বাস্য ৭ মিনিটের বিধ্বংসী সুনামিতে লন্ডভন্ড ব্রিটিশ রাজ্য” ইতিহাস গড়ে ফাইনালে আর্জেন্টিনা
এক দফা দাবি ও সময়সীমা বেঁধে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নিহতের দাবি

ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ঠেকাতে অর্থ দিচ্ছে ইসরায়েল, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের অভিযোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি ও যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে দিতে ইসরায়েলের পক্ষ থেকে অর্থায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

জনপ্রিয় পডকাস্ট উপস্থাপক জো রোগানের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনাকে ব্যর্থ করতে একটি গোপন ও বড় পরিসরের প্রচারণা চালানো হচ্ছে। তার ভাষ্য, এই প্রচারণার উদ্দেশ্য হলো সম্ভাব্য শান্তিচুক্তি বাস্তবায়ন ঠেকিয়ে দেওয়া।

ভ্যান্স আরও অভিযোগ করেন, ট্রাম্পপন্থী এক রাজনৈতিক কর্মী এই প্রচারণার জন্য অর্থ পেয়েছেন। তার দাবি, ওই ব্যক্তি ইসরায়েল সরকারের নির্দিষ্ট কিছু মহলের কাছ থেকেও আর্থিক সহায়তা নিয়েছেন এবং বর্তমানে তার বিরুদ্ধেই প্রচারণা চালাচ্ছেন।

তবে ভ্যান্সের এসব অভিযোগের বিষয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহভাজ, খুজেস্তান, হরমুজগান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন স্থানে হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়।

পরিস্থিতির কারণে আহভাজের একটি শিশু ক্যানসার হাসপাতাল থেকে রোগীদের জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বন্দর আব্বাস, কেশম ও চাবাহার এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সূত্র: আল জাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত