সর্বশেষ
শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, সরাসরি ফাঁসির রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলা নিয়ে দুঃখ প্রকাশ, পদার্থবিজ্ঞানের ২ টি প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবেঃ শিক্ষামন্ত্রী
প্রয়োজনে ফের পরীক্ষা, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাও’: জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা
আমেরিকার হৃদপিণ্ডে কি নতুন বিদ্রোহের গর্জন? এক গভীর গোপন সমীক্ষায় হোয়াইট হাউজের ভিত কাঁপছে
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
তালেবানকে নিয়ে চীন-রাশিয়ার নতুন খেলা ও পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন আফগান সাবেক গোয়েন্দা প্রধান
বিশ্ববাজারে সোনা-রুপার বড় দরপতন, দেশের বাজারেও আবার কমতে পারে দাম
হরমুজ প্রণালীতে আমিরাতের দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ভারতীয় নাবিক
উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নয়, স্বাস্থ্য-শিক্ষা ও জীবনমানের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা হুমকিতে: ইরানের অভিযোগ
চট্টগ্রামে দিনে-দুপুরে ব্যাবসা প্রতিষ্ঠানে সশস্ত্র তাণ্ডব: ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ৩৫ লাখ টাকা লুট, চাঁদাবাজ দমনে প্রশাসন কি ব্যার্থ?
ঘরবাড়ি হারিয়ে অসহায় মানুষের বুকফাটা আর্তনাদ! স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে হাজারো মানুষের আজীবনের স্বপ্ন!
কলকাতার ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, শুভেন্দু সরকারের বিরুদ্ধে ক্ষোভ
ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায়, আবেগঘন বার্তায় যা বললেন সাদিক কায়েম
আ.লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি ও প্রাণহানি বেড়েছে: রিজভী

প্রয়োজনে ফের পরীক্ষা, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাও’: জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

​নিউজ ডেস্ক: সারাদেশে চলমান বৈরী আবহাওয়ার কারণে যদি কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পেরে থাকে, তবে তাদের জন্য প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে থাকা ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর (ফুল ক্রেডিট) দেওয়া হবে বলেও সংসদকে আশ্বস্ত করেছেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে মন্ত্রী শিক্ষার্থীদের দুশ্চিন্তা মুক্ত হয়ে দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান।

​ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্রের ত্রুটি নিয়ে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রামে বন্যার কারণে আগেই পরীক্ষা স্থগিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের ওপর ভিত্তি করেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

তবে আকস্মিক প্রতিকূল পরিস্থিতিতে যেখানেই পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পদার্থবিজ্ঞানের বিতর্কিত ৬ ও ৭ নম্বর প্রশ্নের ভুলের জন্য সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে জানিয়ে মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিলেও এই প্রশ্নগুলো বিগত সরকারের আমলে তৈরি করা হয়েছিল। এছাড়া, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি সাধারণ বা বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৪
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৪
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত