সর্বশেষ
যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা হুমকিতে: ইরানের অভিযোগ
চট্টগ্রামে দিনে-দুপুরে ব্যাবসা প্রতিষ্ঠানে সশস্ত্র তাণ্ডব: ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ৩৫ লাখ টাকা লুট, চাঁদাবাজ দমনে প্রশাসন কি ব্যার্থ?
ঘরবাড়ি হারিয়ে অসহায় মানুষের বুকফাটা আর্তনাদ! স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে হাজারো মানুষের আজীবনের স্বপ্ন!
কলকাতার ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, শুভেন্দু সরকারের বিরুদ্ধে ক্ষোভ
ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায়, আবেগঘন বার্তায় যা বললেন সাদিক কায়েম
আ.লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি ও প্রাণহানি বেড়েছে: রিজভী
তামিলনাড়ুতে গরু জবাইয়ের পক্ষে সুপ্রিম কোর্টে থালাপতি সরকারের প্রাথমিক জয়
প্রতিটি হ/ত্যাকান্ডের বিধ্বংসী প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর, মার্কিন ইজরাইলি জোটকে ইরানের হুংকার
দুই দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত, অতি ভারী বর্ষণের রেকর্ড
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে মার্কিন ঘাঁটির গোলাবারুদ ডিপোতে আগুন
খুব শীঘ্রই ধ্বংসের পথে থাকা বাংলাদের নেতৃত্বে আসবে আমার নেত্রী শেখ হাসিনাঃ গোপন আস্তানা থেকে ওবায়দুল কাদের
স্পেনে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১৩, ঘরছাড়া হাজারো মানুষ
নিজের দুই সন্তানকে নৃশংসভাবে হ/ত্যা করে কারাগারে ভাবলেশহীন জীবন কাটাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ঘাতক সেই মা”
হঠাৎ মরণব্যাধি করোনা ভাইরাসের হানা, এখন পর্যন্ত ২ জনের মৃত্যু! জরুরী সতর্কতা

চট্টগ্রামে দিনে-দুপুরে ব্যাবসা প্রতিষ্ঠানে সশস্ত্র তাণ্ডব: ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ৩৫ লাখ টাকা লুট, চাঁদাবাজ দমনে প্রশাসন কি ব্যার্থ?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরে দিনে-দুপুরে একটি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যালয়ে ভয়াবহ সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এই তাণ্ডব চালিয়েছে বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে মুখোশধারী সন্ত্রাসীদের অস্ত্রহাতে তাণ্ডব চালানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগরজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

​সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস রোডের মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘এক্সাবাইট লিমিটেড’ এবং ‘ডিডিএন’ কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা রামদা, কিরিচ ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত অফিসে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে অফিসের কাচের দরজা, আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ড্রয়ার ও পরিচালকের ব্যাগ থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ রাখা নগদ ৩৫ লাখ ৪৭ হাজার টাকা এবং মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

​প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা জানান, গত ১১ জুলাই তাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে ‘ডেভিড ইমন’ নামের এক ব্যক্তি চট্টগ্রামে ব্যবসা করার জন্য এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়।

ধারণা করা হচ্ছে, এই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বিদেশে অবস্থানরত পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই পরিকল্পিত হামলা চালিয়েছে। এই ঘটনায় চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চকবাজার থানার ওসি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এদিকে দিনে দুপুরে এমন ভয়াবহ চাঁদাবাজির ঘটনায় সেখানকার মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, তারা বলছেন পুলিশ কি চাঁদাবাজি ঠেকাতে ব্যার্থ? নাকি অন্য কোন রহস্য আছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত