সর্বশেষ
যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা হুমকিতে: ইরানের অভিযোগ
চট্টগ্রামে দিনে-দুপুরে ব্যাবসা প্রতিষ্ঠানে সশস্ত্র তাণ্ডব: ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ৩৫ লাখ টাকা লুট, চাঁদাবাজ দমনে প্রশাসন কি ব্যার্থ?
ঘরবাড়ি হারিয়ে অসহায় মানুষের বুকফাটা আর্তনাদ! স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে হাজারো মানুষের আজীবনের স্বপ্ন!
কলকাতার ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, শুভেন্দু সরকারের বিরুদ্ধে ক্ষোভ
ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায়, আবেগঘন বার্তায় যা বললেন সাদিক কায়েম
আ.লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি ও প্রাণহানি বেড়েছে: রিজভী
তামিলনাড়ুতে গরু জবাইয়ের পক্ষে সুপ্রিম কোর্টে থালাপতি সরকারের প্রাথমিক জয়
প্রতিটি হ/ত্যাকান্ডের বিধ্বংসী প্রতিশোধ নিতে আমরা বদ্ধপরিকর, মার্কিন ইজরাইলি জোটকে ইরানের হুংকার
দুই দিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত, অতি ভারী বর্ষণের রেকর্ড
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে মার্কিন ঘাঁটির গোলাবারুদ ডিপোতে আগুন
খুব শীঘ্রই ধ্বংসের পথে থাকা বাংলাদের নেতৃত্বে আসবে আমার নেত্রী শেখ হাসিনাঃ গোপন আস্তানা থেকে ওবায়দুল কাদের
স্পেনে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১৩, ঘরছাড়া হাজারো মানুষ
নিজের দুই সন্তানকে নৃশংসভাবে হ/ত্যা করে কারাগারে ভাবলেশহীন জীবন কাটাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ঘাতক সেই মা”
হঠাৎ মরণব্যাধি করোনা ভাইরাসের হানা, এখন পর্যন্ত ২ জনের মৃত্যু! জরুরী সতর্কতা

তামিলনাড়ুতে গরু জবাইয়ের পক্ষে সুপ্রিম কোর্টে থালাপতি সরকারের প্রাথমিক জয়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার প্রাথমিক আইনি স্বস্তি পেয়েছে।

সোমবার (১৩ জুলাই) দেওয়া এক আদেশে সুপ্রিম কোর্ট জানায়, মাদ্রাজ হাইকোর্টের নিষেধাজ্ঞা আরও আইনি পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তাই আপাতত ওই নির্দেশ কার্যকর থাকবে না।

এর আগে মাদ্রাজ হাইকোর্ট রাজ্যে ঈদুল আজহাসহ সব সময়ের জন্য গরু জবাই নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। আদালত ১৯৭৬ সালের একটি সরকারি আদেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত দিয়েছিলেন।

তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে যুক্তি দেয়, বিদ্যমান আইন নির্দিষ্ট শর্তে ও অনুমোদিত স্থানে নির্দিষ্ট শ্রেণির গবাদিপশু জবাইয়ের সুযোগ দিয়েছে। তাই আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিচারিক নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে না।
সুপ্রিম কোর্টের এই আদেশকে রাজ্যের মুসলিমসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মাদ্রাজ হাইকোর্টের রায়ে সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে গবাদিপশু সংরক্ষণ এবং দুগ্ধ উৎপাদন বৃদ্ধির স্বার্থে গরু জবাই বন্ধের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল। পাশাপাশি গরুকে হিন্দু ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও উল্লেখ করা হয়।

অন্যদিকে, আবেদনকারীদের পক্ষ থেকে আদালতে বলা হয়, ঈদুল আজহার সময় ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানি দেওয়া হয় এবং তামিলনাড়ুর বিদ্যমান আইন ইতোমধ্যে কোথায় ও কীভাবে পশু জবাই করা যাবে, তা নিয়ন্ত্রণ করে। ফলে সম্পূর্ণ নিষেধাজ্ঞার প্রয়োজন নেই।

বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, উৎসবের সময়ে বিপুল সংখ্যক পশু কোরবানির প্রয়োজন হয়, যা শুধু লাইসেন্সপ্রাপ্ত কসাইখানার মাধ্যমে সম্পন্ন করা বাস্তবসম্মত নয়।

তামিলনাড়ু সরকারও আদালতে জানিয়েছে, রাজ্যের প্রচলিত পশু সংরক্ষণ আইন ও কসাইখানা পরিচালনার বিধিমালায় জবাইয়ের নিয়ম নির্ধারিত রয়েছে, তবে সেখানে রাজ্যজুড়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার কোনো বিধান নেই।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত