সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আনোয়ারার বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট হতে দেব না: নাহিদ ইসলাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ হওয়া অর্থের কোনো অংশ যেন দুর্নীতি বা লুটপাটের শিকার না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

রোববার (১২ জুলাই) আনোয়ারার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজার এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আনোয়ারার সবচেয়ে বড় সমস্যা উপকূলীয় বেড়িবাঁধ। অতীতে এ বাঁধ নির্মাণের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও আওয়ামী লীগ সরকারের সময় সেই অর্থের বড় অংশ অপচয় ও লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে। চলতি অর্থবছরেও এ প্রকল্পে অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে তারা নজর রাখবেন।

তিনি আরও জানান, সংসদে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের কাজ বাস্তবায়নের দাবি জানানো হবে।

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, পুরো দেশের মানুষ চট্টগ্রামবাসীর দুর্ভোগ নিয়ে চিন্তিত। তিনি সামর্থ্যবান ব্যক্তি, শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে দল-মত নির্বিশেষে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তার ভাষ্য, দীর্ঘ সময় ধরে পানিবন্দি অবস্থায় থাকায় চট্টগ্রামের অনেক মানুষ মানবিক সংকটে পড়েছেন। এখন দোষারোপের চেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত