সর্বশেষ
এক দফা দাবি ও সময়সীমা বেঁধে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নিহতের দাবি
এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য রয়েছে পুনঃপরীক্ষার বিশেষ সুযোগ
২১ বিভাগে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
সমগ্র বিশ্বকে মহা বিপদজনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রঃ জাতিসংঘে উত্তপ্ত বাক্য বিনিময়ে চীন
মেসির কোলে থাকা সেই শিশুই আজ বিশ্বকাপের ফাইনালে, ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গল্পের নায়ক মুসলিম তারকা লামিন ইয়ামাল
তিন বিষয়ের এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আইনের শাসন নিশ্চিত না হলে জনগণ আবার রাজপথে নামবে: হাসনাত আবদুল্লাহ
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের
ফ্রান্সের টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি
এখনই আমার মরার সময় নয় বলেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের
শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, সরাসরি ফাঁসির রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন বিষয়ের এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগ বিবেচনায় পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে। একই সঙ্গে জাতীয় সংসদে দেওয়া নিজের সাম্প্রতিক বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে আলোচনার জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তার ব্যক্তিগত মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, কাউকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করা হয়নি। তার এই বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান।

পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার দিন বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী সমস্যার মুখে পড়ে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাই ওই বোর্ডের জন্য নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সময় এই তিন বিষয়ের পরীক্ষাও আবার আয়োজন করা হবে।

সংসদে এ বিষয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানতে চান, গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা এক বা দুই দিন পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না কেন।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার আগে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ইউএনও এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেই পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার সিদ্ধান্ত হয়।

তিনি আরও জানান, পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। এছাড়া কুমিল্লা মহিলা কলেজের এক শিক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ায় তাকে শুকনো পোশাকের ব্যবস্থা করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং পুনঃপরীক্ষার সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত