সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে: ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশটিতে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। চলমান বিক্ষোভের সময় সহিংসতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য তিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দায়ী করেন। তার মতে, ইরানের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দেশটিতে নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি এখন সামনে এসেছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বিক্ষোভ চলাকালে হতাহতের দায় উল্টো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপর চাপিয়েছেন। তার অভিযোগ, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে সহিংস গোষ্ঠীগুলোকে ইরানি জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে উপস্থাপন করছেন, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং শাসক ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনের রূপ নেয়। সাম্প্রতিক সময়ে বিক্ষোভের মাত্রা কিছুটা কমলেও মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এখন পর্যন্ত সহিংসতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানি জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ না হলে ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ স্থগিত থাকবে। পরে ট্রাম্প দাবি করেন, তাকে জানানো হয়েছে যে দেশটিতে সহিংসতা আপাতত বন্ধ রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত