সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইরানে সামরিক হস্তক্ষেপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করল রাশিয়া!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার চিন্তাও যেন যুক্তরাষ্ট্র না করে— এমন সতর্কতাও জানানো হয়েছে।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ স্পষ্ট করে বলেন, ইসরায়েলের পক্ষে সামরিক সহায়তা দেয়া হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তিনি আরও জানান, রাশিয়া বর্তমানে ইরান ও ইসরায়েল— উভয় পক্ষের সাথেই সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করছে।

এদিকে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করেন, তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় লুকিয়ে আছেন, তা শনাক্ত করেছেন। তবে তাকে “এখনই হত্যা করা হচ্ছে না” বলেও জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, “আমরা চাই না কোনো ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিক বা মার্কিন সেনারা আক্রান্ত হোক। তবে আমাদের ধৈর্য শেষ হয়ে আসছে।”

আরেকটি পোস্টে তিনি বড় অক্ষরে লেখেন: “শর্তহীন আত্মসমর্পণ!” যা ইরানের কাছে তাঁর পূর্ব ঘোষিত দাবিরই প্রতিধ্বনি।

এদিকে, তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন “ইরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ” প্রতিষ্ঠা করেছে, যদিও মার্কিন সেনাবাহিনী এখনো এ সংঘাতে সরাসরি জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ফলে “আমরা” শব্দটি দিয়ে তিনি ঠিক কাদের বোঝাচ্ছেন, তা পরিষ্কার নয়।

ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত