সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ:

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। এতে প্রাণ হারিয়েছেন ইরান-সমর্থিত হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সানার একটি অ্যাপার্টমেন্টে লক্ষ্যভিত্তিক বোমা হামলা চালানো হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আরও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও নিহত হয়েছেন।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, একই দিনে হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন উচ্চপদস্থ নেতার ওপর হামলা চালানো হয়। ওই সময় তারা বিদ্রোহী নেতা আব্দুল মালেক আল-হুতির ভাষণ শুনতে একত্রিত ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

যদিও সানার ওই জায়গাটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত ছিল, ইসরায়েলি বিমানবাহিনী সেটি ভেদ করে হামলা চালাতে সক্ষম হয়। হামলায় হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়। এরপর প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান। তখন থেকে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের দমন করার চেষ্টা করলেও তারা এখনও রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। নিহত রাহাউই ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

cgt

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত