সর্বশেষ
আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি: টাঙ্গাইলে দুই পরিবারের ঘটনা ঘিরে তোলপাড়
সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান, এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ৮ হাজার, দেশে ফেরত ৪ হাজার ৬৯০ জন
মার্কিন পরিকল্পনার কড়া জবাব তেহরানের, ‘ইরানের সম্পদ কারও ক্ষতিপূরণের তহবিল নয়
ট্রাম্পের অনুরোধে ইরানে পাল্টা হামলা থেকে সরে এলেন নেতানিয়াহু, কূটনৈতিক সমাধানে আরও সময় চায় ওয়াশিংটন
বিশ্ববাজারে টানা দরপতনের পর আরও কমলো সোনার দাম, দেশের বাজারেও নতুন মূল্যহ্রাসের ইঙ্গিত
মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ, আইনজীবী শিশির মনিরের ঘোষণা
বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম ইকবাল, ক্লাব ক্যাটাগরিতে শীর্ষে সাবেক অধিনায়ক
স্বর্ণের দামে দীর্ঘমেয়াদি ধসের আশঙ্কা, নেপথ্যে যে তিন বড় কারণ
ফাঁসির আদেশ দিলেই হবে না, তা কার্যকরও করতে হবে: জুলাই আন্দোলনে নিহত মিরাজের বাবার দাবি, বিচার বাস্তবায়নের আহ্বান
দেশের বাজারে টানা কয়েক দফা সোনা ও রুপার দামে বড় পতন, ভরিতে নতুন মূল্য কত
রায়ের আগে কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল রানা, কান্নায় ভেঙে পড়েন স্বপ্না খাতুন: শেষ হলো আলোচিত সেই আট বছরের রামিসা হত্যা মামলার বিচার
আট বছরের রামিসাকে হত্যার দায়ে সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড, শেষ হলো আলোচিত মামলার বিচার
এসিআইতে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন শুরু
ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে সংকেত দেখানোর নির্দেশ
আমার পাপের শাস্তি আমাকে দিন, স্ত্রী নির্দোষ, রায়ের আগে আদালতে সোহেলের আকুতি

খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, চাঁপাইনবাবগঞ্জে ২০ হাজার মানুষের কাছ থেকে ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ:

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আদলে কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেসমিন বেগম নামের এক নারীর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান ব্যবহার করে তিনি ‘মেসার্স মাসকুরা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দুস্থদের জন্য কার্ড বিতরণ শুরু করেন। পরে প্রতিটি কার্ডের জন্য ৫ হাজার টাকা করে আদায় করা হয়। এভাবে প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া ৩০ কেজি চাল দেওয়ার কথা বলে প্রতিবার ৫০০ টাকা করে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।
ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ এ বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি জানান, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তদন্ত কার্যক্রম চলাকালে অভিযুক্ত নারী কয়েকশ’ লোক নিয়ে উপস্থিত হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন এবং এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা যায়নি। যোগাযোগের চেষ্টা করেও সংশ্লিষ্টদের পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত