সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

খাবার-পানির অভাবে প্রাণ হারালো সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেয়া হয় ভূমধ্যসাগরে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার স্বপ্নই হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। ভয়াবহ সেই যাত্রায় তীব্র খাবার ও পানির সংকটে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশী। নিহতদের মধ্যে অন্তত ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে, যাদের সবার বাড়ি সুনামগঞ্জে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, দালালের মাধ্যমে একটি রাবারের বোটে করে তারা গ্রিসের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি টানা ছয় দিন সাগরে ভাসতে থাকে। এ সময় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকেই মারা যান। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, মৃতদের মরদেহ সাগরেই ফেলে দিতে বাধ্য হন জীবিতরা।

গ্রিসে থাকা এক বাংলাদেশি যুবক জানান, ২৭ মার্চ সাগর থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের একটি ক্যাম্পে রাখা হয়েছে। সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। উদ্ধার হওয়া দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার নুরুজ্জামান সরদার ময়না, সাজিদুর রহমান, সাহান এহিয়া ও মুজিবুর রহমান রয়েছেন। এছাড়া দোয়ারাবাজার উপজেলার আবু ফাহিম এবং জগন্নাথপুর উপজেলার সোহানুর রহমান, শায়ক আহমেদ, মো. নাঈম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, উন্নত জীবনের আশায় দালালের সঙ্গে প্রায় ১২ লাখ টাকার চুক্তিতে তারা দেশ ছাড়েন। লিবিয়ায় পৌঁছানোর পর চুক্তির একটি অংশ পরিশোধও করা হয়। কিন্তু এরপরই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গ্রিসে থাকা পরিচিতজনদের মাধ্যমে আসে মৃত্যুর করুণ খবর।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায়। পরিবারের স্বপ্ন ভেঙে এখন সেখানে শুধু কান্না আর অপেক্ষা, প্রিয়জনের কোনো খোঁজ পাওয়ার আশায়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে ১০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে বিস্তারিত নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত