সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দখল করল ই’স’রাইল, গ্রেটা থুনবার্গসহ আটক ১৩ জন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইতালি থেকে গাজার উদ্দেশে রওনা হওয়া মানবিক ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ দখল করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটি টেনে নিয়ে যাওয়া হয় ইসরায়েলের আশদাদ বন্দরে।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (F.F.C.) উদ্যোগে পরিচালিত এই জাহাজে ছিলেন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও পরিবেশ আন্দোলনকর্মীসহ মোট ১৩ জন।

আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফরাসি চিকিৎসক বাপতিস্ত আন্দ্রে, আল জাজিরার সাংবাদিক ওমর ফায়াদ, ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো অ্যাভিলা, ইউরোপীয় এমইপি রিমা হাসান, এবং তুর্কি মানবাধিকারকর্মী সুয়াইব ওর্দু।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ভিডিও প্রকাশ করে ‘ম্যাডলিন’ জাহাজকে ‘সেলফি ইয়ট’ আখ্যা দিয়ে উপহাস করে। তবে রাটগার্স ইউনিভার্সিটির আইনের অধ্যাপক আদিল হক একে ‘যুদ্ধাপরাধমূলক অপমান’ বলে অভিহিত করেছেন।

মার্কিন মুসলিম সংগঠন CAIR জানায়, “এই অভিযান আন্তর্জাতিক জলদস্যুতা ও রাষ্ট্রীয় সন্ত্রাস।” জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজে বলেন, “ইসরায়েল গাজা নিয়ন্ত্রণ করে না, অবরোধ তুলে নিতে হবে।”

ফ্রিডম ফ্লোটিলা জানায়, ইসরায়েল জাহাজটির সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, আটক মানবাধিকারকর্মীরা হাত তুলে বসে আছেন।

ত্রাণবাহী এই জাহাজে ছিল চিকিৎসা সরঞ্জাম, চাল, শিশুদের দুধ, স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, কৃত্রিম অঙ্গসহ বহু জরুরি সামগ্রী।

জাহাজটির নামকরণ করা হয়েছে গাজার প্রথম নারী মৎস্যজীবী ম্যাডলিনের নামে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৯০ শতাংশ মানুষ এখন চরম খাদ্য ও মানবিক সংকটে রয়েছে। এ অবস্থায় ইসরায়েলের ত্রাণ আটকে দেওয়াকে আন্তর্জাতিক মহল ‘অমানবিক’ বলছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত