সর্বশেষ
পারিবারিক কলহের জের: তুরাগে বাবার হাতে ৭ মাসের কন্যাসন্তান খুন
আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব’: কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম
ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ঠেকাতে অর্থ দিচ্ছে ইসরায়েল, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের অভিযোগ
দীর্ঘ ৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ/ত্যাকারী মোজাফফর আটক
মহান আল্লাহই একমাত্র আমার সৃষ্টিকর্তা, এজন্যেই আমি স্বেচ্ছায় ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহঃ ফ্রান্স তারকা কিমপেম্বে
আর্জিন্টিনার জয় থামানোর জন্য পানির বোতলে রহস্যময় চিঠি পাঠালো ব্রিটিশরা! যা দেখে রিতিমত খুন মেসি বাহিনীরা
এইচএসসি আন্দোলনে অংশগ্রহণকারীদের অনেকেই ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী
গ্রিন কার্ড আবেদনে ১ লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমে গোল করার পরও যে ভয়ংকর ভুলের কারনে ম্যাচ হার, জানালেন ব্রিটিশ কোচ টমাস টুখেল
রাতভর ইরানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা, তেহরানজুড়ে সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
অ-মানুষ এলিয়েন মেসির অবিশ্বাস্য ৭ মিনিটের বিধ্বংসী সুনামিতে লন্ডভন্ড ব্রিটিশ রাজ্য” ইতিহাস গড়ে ফাইনালে আর্জেন্টিনা
এক দফা দাবি ও সময়সীমা বেঁধে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নিহতের দাবি

গ্রিন কার্ড আবেদনে ১ লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় অগ্রিম ১ লাখ মার্কিন ডলারের জামানত নেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। মূলত আর্থিকভাবে স্বনির্ভর নন এমন অভিবাসীদের সংখ্যা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্থায়ী অভিবাসী ভিসার ক্ষেত্রে উচ্চমূল্যের একটি নিরাপত্তা জামানত চালুর পরিকল্পনা পর্যালোচনা করছে। ওয়াল স্ট্রিট জার্নাল-এর তথ্য অনুযায়ী, কিছু কর্মকর্তা এই জামানতের পরিমাণ ১ লাখ ডলার নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী, শুরুতে কয়েকটি নির্দিষ্ট দেশে পরীক্ষামূলকভাবে এই নীতি চালু হতে পারে। আবেদনকারীদের নির্ধারিত অর্থ জামানত হিসেবে জমা রাখতে হবে। পরে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে সেই অর্থ ফেরত দেওয়ার সুযোগ থাকবে, যদিও নাগরিকত্ব পেতে কয়েক বছর সময় লাগতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই অর্থ সরকারের জন্য একটি আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করবে, যাতে কোনো গ্রিন কার্ডধারী যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের ব্যয় নির্বাহে ব্যর্থ হলে সরকার ঝুঁকির মুখে না পড়ে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, যুক্তরাষ্ট্রে অভিবাসন করতে ইচ্ছুক ব্যক্তিদের আর্থিক সক্ষমতা নিশ্চিত হোক। এ কারণেই কিছু ভিসা আবেদনকারীর কাছ থেকে জামানত নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

বিশ্লেষকদের ধারণা, প্রস্তাবটি কার্যকর হলে স্বল্প আয়ের দেশগুলোর অনেক আবেদনকারীর জন্য গ্রিন কার্ডের আবেদন করা কঠিন হয়ে যেতে পারে।

বর্তমানে এ ধরনের অভিবাসী ভিসা মূলত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিকটাত্মীয়, যেমন স্বামী বা স্ত্রী, বাবা-মা এবং ভাই-বোনদের জন্য ব্যবহৃত হয়। গত বছর এই শ্রেণিতে প্রায় পাঁচ লাখ ভিসা ইস্যু করা হয়েছিল।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছিল, যা এখনও আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে। এছাড়া এইচ-১বি ভিসার আবেদনকারী নিয়োগদাতাদের ওপর ১ লাখ ডলারের ফি আরোপের উদ্যোগও আদালতে বাধার মুখে পড়ে।

গত বছর চালু হওয়া ‘ট্রাম্প গোল্ড কার্ড’ কর্মসূচিতেও স্থায়ী বসবাসের সুযোগের জন্য ১০ লাখ ডলার এবং ১৫ হাজার ডলার আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল। তবে কর্মসূচিটি প্রত্যাশিত সাড়া পায়নি। মে মাস পর্যন্ত মাত্র ৩৩৮টি আবেদন জমা পড়ে এবং অনুমোদন পায় একটি।

সূত্র: দ্য টেলিগ্রাফ, ওয়াল স্ট্রিট জার্নাল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত