
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ সফররত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র ও প্রখ্যাত আলেম মনজুর নোমানীর সন্তান শায়খ ড. খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও তরুণদের ভূমিকা নিয়ে কথা বলেছেন।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি বাংলাদেশের তরুণ নেতৃত্ব ও জুলাই গণঅভ্যুত্থানের ভূয়সী প্রশংসা করেন।
বক্তব্যে তিনি তরুণ নেতা নাহিদ ইসলামের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আমি নাহিদ ইসলামকে চিনি, তাকে ভিডিওতে অনেক দেখেছি।”
জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “অনেকে অনেক কথা বলবে, কিন্তু জেনে রাখো জুলাইয়ে তোমরা সফল হয়েছ। আমাদের (ভারতের) তরুণরা আজকে তোমাদের থেকে অনুপ্রেরণা নিচ্ছে।”
তিনি জোর দিয়ে বলেন যে, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণরা যে সাহস ও দূরদর্শিতার পরিচয় দিয়েছে, তা কেবল একটি দেশের সীমানায় সীমাবদ্ধ নয়। এই অভ্যুত্থানের ইতিহাস আগামী বহু বছর ধরে পৃথিবীর যেকোনো দেশের বিপ্লবমুখী তরুণদের জন্য একটি জ্বলন্ত অনুপ্রেরণা হয়ে থাকবে।




























