সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
জাতীয় সংবাদ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ বাংলাদেশি মহিষের! আন্তর্জাতিক গণমাধ্যমেও হৈচৈ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশের ফতুল্লার একটি খামারে লালন-পালন করা এক বিরল সাদা (অ্যালবিনো) মহিষ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত চুলের স্টাইলের সঙ্গে অদ্ভুত মিল থাকায় মহিষটির নাম রাখা হয়েছে ‘ডনাল্ড ট্রাম্প’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই মহিষটি এখন আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেরও তীব্র নজর কেড়েছে।

রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে মহিষটির একটি ভিডিও শেয়ার করে বেশ কৌতুকপূর্ণ ও মজাদার মন্তব্য করেছে। দূতাবাস তাদের ক্যাপশনে লিখেছে, ‘বেচারা! ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’

রুশ সংবাদমাধ্যম আরটি (RT)-এর একটি প্রতিবেদন উদ্ধৃত করে ইরানি দূতাবাস জানায়, ট্রাম্পের সঙ্গে অনবরত তুলনা এবং খামারে উৎসুক মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে মহিষটি নাকি খাওয়া-দাওয়া অনেকটা কমিয়ে দিয়েছে। শুধু আরটি নয়, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘এএফপি’-ও এই মহিষটির ছবিসহ বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার খামারি জিয়া উদ্দিন মৃধা (৩৮) এই আলোচিত মহিষটির মালিক। প্রায় ৭০০ কেজি (১৫০০ পাউন্ড) ওজনের চার বছর বয়সী এই মহিষটিকে তিনি গত এক বছর ধরে পরম যত্নে লালন-পালন করছেন। জিয়া উদ্দিন জানান, মহিষটির মাথার চুলের সোনালী স্টাইলটি হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় তার ছোট ভাই শখের বশে এই নাম রেখেছিলেন।

খামারি জিয়া উদ্দিন আরও বলেন, “মে মাসজুড়ে প্রতিদিন শত শত মানুষ মহিষটিকে দেখতে খামারে ভিড় করছেন। বিশেষ করে শিশু এবং ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিও দেখে আসা দর্শনার্থীদের ভিড় সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।”

আসন্ন ঈদুল আজহায় এই আলোচিত ‘ডনাল্ড ট্রাম্প’ নামক মহিষটিকে কোরবানি করা হবে। বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসায় কিছুটা আবেগপ্রবণ মালিক জিয়া উদ্দিন বলেন, “আমি ডনাল্ড ট্রাম্পকে খুব মিস করব। ওর পেছনে আমাদের অনেক শ্রম ও ভালোবাসা ছিল। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা, নিজের প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা।”

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশি একটি খামারের পশুকে নিয়ে এমন শোরগোল এবং ইরানের কূটনৈতিক অ্যাকাউন্ট থেকে ট্রাম্পকে নিয়ে এমন সূক্ষ্ম রসিকতা, সব মিলিয়ে এই ‘ডনাল্ড ট্রাম্প’ এখন ইন্টারনেটের অন্যতম বড় তারকায় পরিণত হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত