
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আজ থেকে স্বর্ণ ও রুপার নতুন দর কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর নতুন এই দাম নির্ধারণ করেছে, যা দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এর সঙ্গে ২১ ক্যারেটের ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
অন্যদিকে, রুপার দামও নতুন করে সমন্বয় করা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম ওঠানামা এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের পরিবর্তনের কারণে বারবার সমন্বয় করা হচ্ছে। চলতি বছরের মধ্যে এ নিয়ে বহুবার স্বর্ণ ও রুপার দাম পরিবর্তন হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি স্থিতিশীল না থাকায় আগামী দিনগুলোতেও স্বর্ণের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।
বর্তমানে নতুন দর অনুযায়ী দেশের সব বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে বলে নিশ্চিত করেছে জুয়েলারি ব্যবসায়ী সমিতি।





























