সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের মাটিতে জীবনের শেষ ম্যাচে বুড়ো মেসির ফুটবল জাদুতে বিশাল জয় পেল আর্জেন্টিনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: মনুমেন্টাল স্টেডিয়ামে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে এটি ছিল আর্জেন্টাইন কিংবদন্তির দেশের মাটিতে শেষ ম্যাচ। বিদায়ী রাতটিকে স্মরণীয় করে রাখতে প্রথমার্ধের শেষ দিকে জুলিয়ান আলভারেজের পাস থেকে দারুণ এক চিপ শটে গোল করেন মেসি। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের ৮০ হাজার দর্শক। শেষ পর্যন্ত ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।

এই গোল মেসির ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ স্মৃতি। প্রায় দুই দশক আগে বাছাইপর্বে প্রথম গোলও করেছিলেন ভেনেজুয়েলার বিপক্ষেই। আবার একই প্রতিপক্ষের বিপক্ষেই দিয়েছিলেন ১০ নম্বর জার্সিতে প্রথম গোল। শুরু যেমন হয়েছিল ভেনেজুয়েলাকে দিয়ে, শেষটাও হলো আবেগঘন মুহূর্তে।

দ্বিতীয়ার্ধে নিকো গঞ্জালেসের ক্রসে লাওতারো মার্টিনেস গোল করেন। এরপর থিয়াগো আলমাদার সঙ্গে সমন্বয়ে মেসি আরেকটি সহজ ট্যাপ-ইনে জোড়া গোল পূর্ণ করেন। চলতি বাছাইপর্বে এটি তার অষ্টম গোল, যা তাকে সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে।

পুরো ম্যাচ জুড়ে চোখে পানি, সমর্থকদের ভালোবাসা আর করতালিতে ভেসেছেন মেসি। দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফাইনালিসিমা জেতার পর দেশের মাটিতে এই শেষ ম্যাচও রয়ে গেল সোনালি স্মৃতির পাতায়।

আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনার বাছাই মিশন। তবে সমর্থকদের হৃদয়ে মেসির এই বিদায়ী রাত থাকবে অমলিন হয়ে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত