সর্বশেষ
ইরান ফুটবল দলকে ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ
শুরু হলো সেরা ফুটবল বিশ্লেষক প্রতিযোগিতা ২০২৬: আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে সঠিক প্রেডিকশনে হয়ে যান আওয়ার টাইমসের সপ্তাহসেরা বিশ্লেষক; জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো যে ভূখণ্ড
বাঁ পায়ের দুর্দান্ত শটে নজর কাড়লেন জাইমা রহমান, জাতীয় দলে নেওয়ার দাবি সমর্থকদের
মগবাজার শাখার লাইসেন্স বাতিল হলেও আদ-দ্বীনের অন্যান্য হাসপাতাল চলবে: স্বাস্থ্যমন্ত্রী
মিনিস্টার হাই-টেক পার্কে চাকরির সুযোগ, মাসিক বেতন সর্বোচ্চ ৭০ হাজার টাকা
শান্তি চুক্তির আভাসে টানা চতুর্থ দিনের উল্লম্ফন, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
মার্কিন-ইরান চুক্তি মানতে বাধ্য নয়, সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভায় ডিম নিক্ষেপকে কেন্দ্র করে উত্তেজনা, তিনজনকে আটক করলো পুলিশ
১৬ জুন ২০২৬: দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
চাঁদা না দেওয়ায় ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার পরিবারসহ চারজনকে মারধর
উন্মুক্ত হরমুজ প্রণালি, দীর্ঘ বিরতির পর পার হলো প্রথম এলএনজি জাহাজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতা তৈরি হতে পারে: ইরানের প্রেসিডেন্ট
ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় কোনো বিভাজন নেই, প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফুটবলের পরাশক্তি স্পেনকে রুখে দিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লো আফ্রিকান ছোট্ট দেশ কেপ ভার্দে

ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় কোনো বিভাজন নেই, প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট বা বড় সংজ্ঞা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনের দৃষ্টিতে সব ধরনের ধর্ষণই সমান অপরাধ এবং প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণ ছোটও নয়, বড়ও নয়। অপরাধ হিসেবে সব ধর্ষণই সমান। সোহেল রানা হোক বা জিসান, ধর্ষণের ক্ষেত্রে সবাই সমান অপরাধী। একটি ঘটনার বিচার চাইব, আরেকটি ঘটনার বিচার চাইব না, এমন দ্বিমুখী অবস্থান গ্রহণ করা যায় না।

তিনি বলেন, সম্প্রতি একটি ধর্ষণের ঘটনা নিয়ে বিরোধী দলের এক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও তথ্য প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা আসলে ধর্ষণের বিরুদ্ধে কথা বলছেন, নাকি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, সেটি দেশের মানুষই মূল্যায়ন করবে।

বক্তব্যের একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রীকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকার আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত আলোচনায় যেন বক্তব্য সীমাবদ্ধ রাখা হয়।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির ক্ষেত্রেও অনেক সময় উচ্চ ও নিম্ন দুর্নীতির কথা বলা হয়। কিন্তু আইনে এমন কোনো পৃথক সংজ্ঞা নেই। দুর্নীতি যেমন দুর্নীতিই, তেমনি ধর্ষণও ধর্ষণই। এখানে ছোট-বড় বলে কিছু নেই।

তিনি আরও বলেন, যে কোনো অপরাধের ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার এ নীতিতেই কাজ করে যাচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৭ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৭ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত