সর্বশেষ
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নদী–খাল ও জলাশয় খনন সেলের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রম জোরদার করতে নতুন একটি সেল গঠন করেছে সরকার। এ সেলের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস-কে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, নদী–খাল–জলাশয় খননের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করাই এই সেলের মূল লক্ষ্য। সেলটি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করবে এবং খনন কার্যক্রমে উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সেলের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। পাশাপাশি খনন কার্যক্রমে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম চালানো হবে।

এই সেলের সদস্য হিসেবে ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা থাকবেন। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তারাও এতে যুক্ত থাকবেন। সেলের সার্বিক দাপ্তরিক সহায়তা দেবে পানি সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত