সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নির্বাচন ঘিরে এবারও ষড়যন্ত্রে লিপ্ত ভারত: নাহিদ ইসলাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত আবারও ষড়যন্ত্রে জড়িয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে প্রতিবেশী দেশটি কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে।

বুধবার রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে প্রতিবেশী একটি দেশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে নানা বক্তব্য ও ইঙ্গিতমূলক কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগের সময় অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনগুলোতে ভারত প্রকাশ্য সমর্থন দিয়েছিল। তার দাবি, এবারও একই ধরনের কৌশলের মাধ্যমে আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে।

নিজের নির্বাচনি এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে। অথচ আর্থিক প্রভাব ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ফলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার পথে বড় বাধা তৈরি হয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত