সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

পুতিন ও শি জিনপিং দুজনকেই সামলানো খুব কঠিন: ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুজনই এমন নেতা যাদের মোকাবিলা করা সহজ নয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “দুজনই বুদ্ধিমান, শক্তিশালী ও কঠোর মানসিকতার মানুষ। তাদের গুরুত্ব দেওয়া ছাড়া উপায় নেই। দুজনকেই সামলানো কঠিন।

এটি ছিল সিবিএসের মূল কোম্পানির সঙ্গে মামলা নিষ্পত্তির পর ট্রাম্পের প্রথম টেলিভিশন সাক্ষাৎকার। সাক্ষাৎকারে তিনি ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গেও মন্তব্য করেন। তাঁর দাবি, “আমি দায়িত্বে থাকলে ইউক্রেন যুদ্ধ কখনোই হতো না। বাইডেনের নীতিগত ব্যর্থতাই এই সংঘাতের জন্ম দিয়েছে।”

ট্রাম্প আরও বলেন, “আমার চার বছরের মেয়াদে যুক্তরাষ্ট্র কখনো এমন কোনো যুদ্ধে জড়ায়নি। এমনকি পুতিনও বলেছেন, যদি ট্রাম্প প্রেসিডেন্ট থাকতেন, যুদ্ধ এড়ানো সম্ভব হতো।”

নিজ প্রশাসনের সামরিক শক্তি প্রসঙ্গে ট্রাম্পের দাবি, “আমার আমলে আমরা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুনর্গঠন করেছি। বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র আমরা তৈরি করেছি, যেগুলো আজও বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে।”

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কেও ট্রাম্প ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, “শির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তিনি একজন শক্তিশালী ও প্রভাবশালী নেতা। করোনাভাইরাস মহামারির সময় কিছু টানাপোড়েন তৈরি হয়েছিল, কিন্তু দুই দেশের সম্পর্ক এখনো স্থিতিশীল।”

সাম্প্রতিক সময়ে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। তাঁর ভাষায়, “দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সূত্র: CBS News, The Guardian, Reuters

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত