সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

পুলিশের লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: গত বছর ৫ আগস্টের অভ্যুত্থানের সময় পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোট ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি গোলাবারুদ চুরি হয়েছে। লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, স্মল মেশিনগান (এসএমজি), লাইট মেশিনগান (এলএমজি), পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাস শেল, সাউন্ড গ্রেনেডসহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র।

এই অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন, যারা লুট হওয়া এসব অস্ত্রের খোঁজ দিতে সক্ষম হবেন, তাদের জন্য সরকার পুরস্কারের ব্যবস্থা করবে। এই পুরস্কারের পরিমাণ নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তা ঘোষণা করা হবে।

তিনি বলেন, আমাদের হারানো অস্ত্রগুলো উদ্ধারে এখনো প্রায় ৭০০টির বেশি অস্ত্রের খোঁজ মেলেনি। এসব অস্ত্র উদ্ধারে সাধারণ জনগণের সহায়তা প্রয়োজন। যে কেউ যদি এর বিষয়ে তথ্য দিতে পারেন, তাকে পুরস্কৃত করা হবে।

গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে এবং তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

সরকারি এই উদ্যোগে অংশ নিয়ে দেশের নিরাপত্তা বজায় রাখা ও অস্ত্র পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত