সর্বশেষ
বাংলাদেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: তারেক রহমান
নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট দায়ের
দেশে আবারও বেড়েছে সোনার দাম
নেকাবধারী নারীদের ভোটার পরিচয় যাচাইয়ে মুখ দেখানো বাধ্যতামূলক
মির্জা আব্বাস সন্ত্রাস ও চাঁদাবাজদের গডফাদার: নাসির উদ্দিন পাটওয়ারী
নির্বাচনের দিনে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে নাহিদ ইসলামের আহ্বান
নির্বাচনের আগে সাংবাদিকদের সতর্ক করলেন সারজিস আলম: নিরপেক্ষ থাকার আহ্বান
নির্বাচন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখুন, বিএনপি প্রার্থীর বক্তব্যে ইসি সতর্কবার্তা
শেষ মিছিলে ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দিলেন রুমিন ফারহানা
তুচ্ছ বিরোধে নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
৫ আগস্টের ঘটনার পরও পুলিশের শিক্ষা হয়নি: শিশির মনির
নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, যেসব যান চলবে
নারী শিক্ষা বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত সম্প্রসারণ হবে: জোবাইদা রহমান
গণঅভ্যুত্থান না হলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত: লুৎফুজ্জামান বাবর
দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

বাংলাদেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। সব বাধা, নির্যাতন ও সংকটের মধ্যেও এই দেশকে আঁকড়ে ধরেই রাজনীতি করতে হবে। দেশের মানুষই আমাদের পরিবার, এই বিশ্বাস থেকেই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী রবিউল আলম রবি।

তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে নয়, জনগণের জীবনমান পরিবর্তনের বাস্তব পরিকল্পনা দিয়েই রাজনীতি করতে হবে। শুধু বক্তব্য বা অভিযোগে দেশের কোনো উপকার হয় না। জনগণের ভাগ্য বদলাতে হলে প্রয়োজন সুস্পষ্ট কর্মসূচি ও কার্যকর বাস্তবায়ন।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য কৃষি কার্ড এবং গৃহিণী ও মায়েদের সহায়তায় ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে গ্রাম ও শহরের প্রান্তিক নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের সব স্কুলশিক্ষকদের পর্যায়ক্রমে কম্পিউটার দেওয়া হবে, যাতে প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করা যায়। পাশাপাশি শহর ও গ্রামের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় দেড় কোটি প্রবাসীর কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার ওপর দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। তাদের হয়রানি কমানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে ফিরে সম্মানজনক জীবন নিশ্চিত করতে চালু করা হবে প্রবাসী কার্ড।

ধর্মীয় ব্যক্তিত্বদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, অনেক ইমাম, খতিব, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতা মানবেতর জীবনযাপন করছেন। বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য সম্মানজনক জীবনের নিশ্চয়তা দেওয়া হবে।

বিএনপির অতীত ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষকবলিত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ শিল্পায়নের পথে এগিয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে ‘এমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি পায়। এসব অভিজ্ঞতাই প্রমাণ করে, বিএনপি দেশ পরিচালনায় সক্ষম।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি শুধু একটি ভোটের দিন নয়; এটি সেই ভোট, যার জন্য দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর অপেক্ষা করেছে।

নির্বাচন ঘিরে ষড়যন্ত্র ও অপচেষ্টার সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, নকল ব্যালট ও তথ্য চাওয়ার মতো ঘটনায় সবাইকে সতর্ক থাকতে হবে। এসব অপচেষ্টা রুখে দিতে না পারলে অর্জিত ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে।
এর আগে বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের জনসভায় তারেক রহমান নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি রাষ্ট্র গড়া, যেখানে সব নাগরিক নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৯
সূর্যোদয়ভোর ৬:৩৫
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৫:৫০
এশা রাত ৭:০৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৯
সূর্যোদয়ভোর ৬:৩৫
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৫:৫০
এশা রাত ৭:০৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত