সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

বিএনপি ক্ষমতায় গেলে সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ‘রেইনবো নেশন’ (রংধনু জাতি) গড়ে তুলবেঃ মির্জা ফখরুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বিএনপি ক্ষমতায় গেলে সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ‘রেইনবো নেশন’ (রংধনু জাতি) গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী ‘গারো’ সম্প্রদায়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে— আমরা একটি রেইনবো নেশন তৈরি করব। অর্থাৎ এমন এক বাংলাদেশ, যেখানে সব সম্প্রদায় একত্রে কাজ করবে এবং নিজেদের অবদান রাখতে পারবে।”

বিএনপি নেতা আরও বলেন, আগামীতে বিএনপি সরকারে এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন–২০৩০ কর্মসূচিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা রয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকারে এলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে এবং গারোদের ওয়ানগালা উৎসব সরকারিভাবে পালনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।

মির্জা ফখরুল বলেন, “আমাদের জাতীয় ধারার সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে একাত্ম হতে হবে। আপনাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আত্মমর্যাদার সঙ্গে দাঁড়াতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, যাতে কেবল বাঙালি নয়, দেশের সকল জাতিগোষ্ঠী স্বীকৃতি পায়। সেই সময় থেকেই গারোসহ অন্যান্য সম্প্রদায়কে আমরা স্বীকৃতি দিয়েছি, তাদের সংস্কৃতি রক্ষায় কাজ করেছি এবং এখন তাদের অর্থনৈতিক উন্নয়নের দিকেও মনোযোগ দেওয়া জরুরি।”

তিনি আরও বলেন, বিএনপির দায়িত্ব হলো— সব সম্প্রদায়কে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, যিনি গারো সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “আপনারা নিজেদের দুর্বল মনে করবেন না। আমরা সবাই বাংলাদেশি, একে অপরের ভাই। আপনাদের প্রতিনিধি সংসদে যা বলবে, ইনশাআল্লাহ আমরা তাদের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াব।”

সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির পরিচালক বাপন মানকিন, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিটসিল, এবং আয়োজক কমিটির শুভজিট স্যানগমা নাকমা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত