সর্বশেষ
শিশু হ/ত্যাকারী ই/সরাইলকে সমর্থন ও বিভিন্ন বিতর্কে আর্জেন্টিনা দল চরমভাবে হারিয়েছে তাদের শত বছরের ফুটবলীয় আভিজাত্য আর মর্যাদা!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয়
মুসলিম বিশ্বের সিংহ ইরানের শক্তি দেখলে সমগ্র বিশ্ব! মাত্র ১৫ দিনেই ২০০ মার্কিন টপ লেভেলের সেনাকে হ/ত্যা করেছে ইরান
সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
দীর্ঘ বিরতির পর আজ থেকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু
বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে ২ হাজার ৭১১ কোটি টাকার অনিয়মের তথ্য, বলছে শিক্ষা অডিট অধিদপ্তর
যুক্তরাষ্ট্রের হামলা বন্ধের পর পালটা অভিযান স্থগিতের ঘোষণা দিল ইরান
“জুলাইয়ের গণঅভ্যুত্থান বিশ্বজুড়ে তরুণদের জন্য বড় অনুপ্রেরণাঃ ভারতীয় প্রখ্যাত আলেম শায়খ খলিলুর রহমান সাজ্জাদ নোমানী
ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে কাজ করছে সিরিয়া, বললেন প্রেসিডেন্ট আল-শারা
গবেষণায় উদ্বেগজনক তথ্য, বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক
এপিসি থেকে নির্মমভাবে ফেলে ইয়ামিন হত্যা মামলায় খুনি পলাতক নরপিশাচদের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানার আবেদন
হঠাৎ মরণব্যাধি ইবোলা ভাইরাসের বিধ্বংসী তাণ্ডবে ১ হাজার ৩৫৪ জনের মৃত্যু! বিশ্বজুড়ে বাড়ছে নতুন মহামারির শঙ্কা
গোয়েন্দা সতর্কতার পর প্রাণ হারানোর আশঙ্কায় উড়োজাহাজ বদলে দেশে ফেরেন ট্রাম্প, সামনে এলো নতুন তথ্য
নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: নাসীরুদ্দীনকে নিয়ে রাশেদ খানের কড়া মন্তব্য

বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে ২ হাজার ৭১১ কোটি টাকার অনিয়মের তথ্য, বলছে শিক্ষা অডিট অধিদপ্তর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনা মূল্যের পাঠ্যবই মুদ্রণ কার্যক্রমে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২ হাজার ৭১১ কোটি ২০ লাখ টাকার অনিয়ম হয়েছে বলে শিক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০টি খাতে এসব অনিয়মের তথ্য পাওয়া গেছে। চাহিদা না থাকলেও ৫১৬ কোটি টাকার বেশি মূল্যের অতিরিক্ত বই ছাপানো হয়েছে। এছাড়া কাগজের মান যথাযথভাবে পরীক্ষা না করেই প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার বই সরবরাহ করা হয়েছে।

নিরীক্ষায় আরও উল্লেখ করা হয়, টেন্ডারে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। ঠিকাদারদের সিন্ডিকেটের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও দরপত্র বাতিল না করায় ৬১ কোটির বেশি টাকার ক্ষতির কথা বলা হয়েছে।

এছাড়া প্রেস মনিটরিং, বিভিন্ন ভাতা, সম্মানী, প্রশিক্ষণ ব্যয় এবং অন্যান্য প্রশাসনিক খাতে নিয়মবহির্ভূত অর্থ ব্যয়ের অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে অতিরিক্ত দরে কার্যাদেশ দেওয়ার কারণে সরকারের আরও ২১৬ কোটির বেশি টাকার ক্ষতির তথ্য উল্লেখ করা হয়েছে।

এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস জানিয়েছেন, নিরীক্ষা প্রতিবেদনের বিষয়ে তিনি এখনো অবগত নন। অন্যদিকে, চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিটিবির এক কর্মকর্তা দাবি করেন, প্রতিবেদন নিয়ে সংস্থার ভেতরে আলোচনা হলেও বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা চলছে। তার ভাষ্য, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণের দরপত্রেও সিন্ডিকেটের প্রভাব রয়েছে।

মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, নিরীক্ষা প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে পাঠ্যবই ছাপানোর কাজে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০২
সূর্যোদয়ভোর ৫:২৬
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:০৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০২
সূর্যোদয়ভোর ৫:২৬
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:০৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত