সর্বশেষ
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি

বিশ্ব ইজতেমার প্রথম দিনেই তিন মুসল্লির মৃত্যু

Our Times News

আওয়ার টাইমস নিউজ

নিউজ ডেস্ক:  গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম দিনে তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন আমিরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস গাজী (৬০) এবং সাবেদ আলী (৭০)। এর মধ্যে আবদুল কুদ্দুস ইজতেমা ময়দানে মারা যান এবং বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন

গতকাল বৃহস্পতিবার মাগরিবের পর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক সূচনা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে লাখো মুসল্লি ইজতেমা প্রাঙ্গণের ৬৮টি খিত্তায় অবস্থান করছেন। শুক্রবার জুমার নামাজ উপলক্ষে আশপাশের এলাকা থেকে প্রায় পাঁচ লাখ মুসল্লি তুরাগ তীরে সমবেত হন।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ইজতেমার প্রথম পর্বে ৪৬টি দেশের মুসল্লিরা অংশ নিয়েছে।

ইজতেমা মাঠে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং র‍্যাবের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এছাড়া ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। আয়োজক কমিটির ব্যবস্থাপনায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

এবারের বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব শুরু হয়েছে ৩১ জানুয়ারি এবং চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম পর্বে ৪১টি জেলা এবং ঢাকার একটি অংশ অংশগ্রহণ করছে। দ্বিতীয় পর্বে বাকি ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন।

 

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত