সর্বশেষ
বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ কোনভাবেই সম্ভব নয়: রাবেতাতুল ওয়ায়েজীন
ফিলিস্তিন প্রশ্নে আবারও স্পষ্ট বার্তা বাংলাদেশের, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অটল সমর্থনের পুনর্ব্যক্ত
সাইদ আমাকে শেষ করে দিয়েছে, এখন সে আমাকে বিয়ে না করলে এ বাড়ি থেকে আমি যাবো না: বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন
দুই দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
ভূতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে জরুরি বৈঠক, তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ইসরাইলকে কড়া হুঁশিয়ারি, ‘যে কোনো হুমকির তাৎক্ষণিক বিধ্বংসী জবাব দেবে ইরান’
নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী
ইরানের পর এবার সেনেগালের সাথে ফিফার নির্লজ্জ জঘন্য অবিচার! ২০২৬ বিশ্বকাপ অবশ্যই বয়কট করা উচিত মুসলিম বিশ্বের
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
দাম কমার পর আজ দেশের বাজারে কত টাকায় মিলছে এক ভরি সোনা ও রুপা?
ভূমিকম্পের পর লাল হয়ে উঠল কারাকাসের আকাশ, আতঙ্ক ছড়ালেও মিলেছে বৈজ্ঞানিক ব্যাখ্যা
৯০ শতাংশ সিসিইউ ঢাকাকেন্দ্রিক, প্রান্তিক রোগীরা বঞ্চিত: ডা. জুবাইদা রহমান
গল্পগুজব নয়, রোগীদের চিকিৎসায় মনোযোগ দিন: চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ
ঢাকার সীমানায় যুক্ত হচ্ছে পূর্বাচল, অনুমোদন পেল ৩ নতুন উপজেলা ও ১ থানা
২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

যে বছরে একসঙ্গে ৩ ঈদ ও ২ হজ, অভাবনীয় ধর্মীয় অভিজ্ঞতার অপেক্ষায় বিশ্ব মুসলিম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জ্যোতির্বিজ্ঞানের এক বিরল হিসাব অনুযায়ী ২০৩৯ সাল মুসলমানদের জীবনে নিয়ে আসতে যাচ্ছে এক ব্যতিক্রমী ধর্মীয় অভিজ্ঞতা। একই ইংরেজি ক্যালেন্ডার বছরে মুসলিম বিশ্ব উদযাপন করবে তিনটি ঈদ এবং পালন করবে দুইবার হজ, যা ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা।

সৌদি আরবের খ্যাতনামা জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল-মিসনাদের ব্যাখ্যায় জানা যায়, হিজরি বা চন্দ্রবর্ষ এবং গ্রেগরিয়ান বা সৌরবর্ষের সময়গত পার্থক্যের কারণেই এমন অসাধারণ সমাপতন ঘটতে যাচ্ছে।

ইসলামি বর্ষপঞ্জি ইংরেজি বছরের তুলনায় প্রতিবছর প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। এই ধারাবাহিক পরিবর্তনের ফলে ২০৩৯ সালের ৬ জানুয়ারি পালিত হবে প্রথম ঈদুল আজহা, যা হবে হিজরি ১৪৬০ সনের ১০ জিলহজ। এরপর হিজরি বর্ষের ১২ মাস পূর্ণ হয়ে একই ইংরেজি বছরের ২৬ ডিসেম্বর আবারও ১০ জিলহজে পৌঁছাবে ইসলামি ক্যালেন্ডার। ফলে ওইদিন দ্বিতীয়বার ঈদুল আজহা উদযাপিত হবে এবং সম্পন্ন হবে আরেকটি হজ।

এর অর্থ দাঁড়াচ্ছে, একই বছরে মুসলমানরা দুইবার আরাফাতের ময়দানে হাজির হওয়ার সুযোগ পাবেন, যা কয়েক দশক পরপরই কেবল সম্ভব হয়।

এই দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে, অর্থাৎ ২০৩৯ সালের ১৯ অক্টোবরের দিকে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে বছরটি রোজা, হজ ও কোরবানির এক অনন্য ধর্মীয় উৎসবে পরিণত হবে।

জ্যোতির্বিদরা বলছেন, এমন বিরল চক্র কেবল ২০৩৯ সালেই নয়, এর আগেই ২০৩০ সালে একই ইংরেজি বছরে মুসলমানরা দুইবার রমজান মাস পাবেন। একবার জানুয়ারিতে এবং আরেকবার ডিসেম্বরের শেষে। এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে।

চাঁদের গতির ওপর নির্ভরশীল হিজরি বর্ষের দৈর্ঘ্য যেহেতু ৩৫৪ বা ৩৫৫ দিন, তাই সৌরবর্ষের সঙ্গে এই পার্থক্যই সময়ের ব্যবধানে এমন বিস্ময়কর ধর্মীয় মুহূর্তের জন্ম দেয়। ২০৩৯ সাল তাই মুসলিম ইতিহাসে এক স্মরণীয় ও আলোচিত বছর হয়ে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত