সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

যৌথ সংবাদ সম্মেলনে জামায়াত আমির ও চরমোনাই পীরের গুরুত্বপূর্ণ ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বরিশালের চরমোনাই মাদ্রাসায় মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে মিলিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এই সম্মেলনে দেশব্যাপী ইসলামী দলগুলোর ঐক্য এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

চরমোনাই পীর বলেন, গত ৫৩ বছর ধরে বিভিন্ন কৌশলে ইসলামী দলগুলোকে দূরে রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের মানুষের মধ্যে ইসলামের পক্ষে শক্তি তৈরি হলেও তা অবহেলিত থেকেছে। তিনি আরও বলেন, যদি আমরা সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে তা ইসলামী রাজনীতির জন্য ক্ষতিকর হবে।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেব না। দেশের ৯১ শতাংশ মানুষ মুসলিম হলেও ইসলামের বিধান প্রতিষ্ঠায় আমরা ব্যর্থ হয়েছি। তিনি দুর্নীতি ও দুঃশাসন দূর করতে ইসলামী নীতিমালার বাস্তবায়নের আহ্বান জানান।

দুই নেতা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি করেন। জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন, তা শেষ করে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

ভারতের সঙ্গে সুসম্পর্কের পক্ষে মত দিয়ে জামায়াত আমির বলেন, আমরা চাই, ভারত কাঁটাতারের বেড়া তুলে দিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করুক। নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা এই সমস্যায় পড়েছি।

ডা. শফিকুর রহমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে দ্রব্যমূল্য কমিয়ে আনতে হবে।

এই যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত